আইন আদালত

সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতিক চৌধুরীকে হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

  • 5:00 pm - September 28, 2020
সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতিক চৌধুরীকে হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ কোন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আহবায়ক এবং কোন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিক উল্ল্যাহ চৌধুরীর নির্মমহত্যা হত্যা মামলার আসামীদের ফাসির দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ সোমবার ২৮ সেপ্টেম্বর বিকালে কোন্ডা ইউনিয়নের ইস্টান বাজারে এলাকায় এ মানববন্ধন আনুষ্ঠিত হয়। এসময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আতিক উল্ল্যাহ চৌধুরীর হত্যা মামলার আসামীদের ফাসি চেয়েছেন।

সুপ্রভাত একাডেমি এবং নতুন বাক্তার চর স্কুল এন্ড কলেজের শিক্ষক খুদে শিক্ষার্থীরা মানব বন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে খুদে শিক্ষার্থীদের হাতে প্লে-কার্ডে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান লেখা ছিল। বর্তমান কোন্ডা ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী তার পিতার সকল হত্যাকারীকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে হত্যাকারীদের বিচারের দাবী জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন রিপন দাস, আওলাদ হোসেন, প্রিন্সিপাল আবুল কালাম আযাদ , আমান উল্ল্যা , জামাল, মোহাম্মদ আলী, মুক্তার হোসেন,শহিদুল ইসলামসহ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের ১০ ডিসেম্বর নিখোঁজ হন বীরমুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আতিক উল্ল্যাহ চৌধুরী। পরদিন ১১ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকার একটি হাসপাতালের পাশ থেকে তার আগুনে পুড়া বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার সঙ্গে থাকা কাগজ ও এটিএম কার্ড দেখে লাশ শনাক্ত করেন নিহতের ছেলে সাইদুর রহমান ফারুক চৌধুরী। আর মাত্র দু’দিন পর এ মামলার রায়ের দিন ধার্য করেছে দ্রুত বিচার ট্রাইবুনাল -১।

আসামীরা হলেন-প্রধান আসামী গোলজার, ইমন, জাহাঙ্গীর এবং শম্পা, , শিবু, আসিফ, তানু এবং টুন্ডা আমিন ।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au