শোক বার্তা

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিং আর নেই

  • 7:15 am - September 27, 2020

নতুন সময় ডেস্ক : ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা যশোবন্ত সিং আর নেই। রবিবার সকাল ৬টা ৫৫ মিনিট নাগাদ দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অসুস্থতা (সেপসিস উইথ মাল্টিঅর্গান ডিসফাংশন সিনড্রোম) নিয়ে গত ২৫ জুন সেনা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। এদিন সকালেই হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

যদিও তার শরীরে কোভিড-১৯ ধরা পড়েনি। ১৯৩৮ সালের ৩ জানুয়ারি রাজস্থানের বারমার জেলার যশোল নামক গ্রামে জন্মগ্রহণ করেন যশোবন্ত সিং। সম্ভ্রান্ত রাজপুত পরিবারের সদস্য যশোবন্ত ১৯৫০ থেকে ৬০ সাল ভারতীয় সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন। যদিও রাজনীতির টানে সেনাবাহিনীর চাকরি থেকে পদত্যাগ করেন তিনি। বিজেপির প্রতিষ্ঠাতা সদস্যের অন্যতম ব্যক্তি ছিলেন তিনি।

ভারতের দীর্ঘসময় ধরে থাকা সংসদ সদস্যদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ১৯৮০ সাল থেকে ২০১৪-দীর্ঘ ৩৪ বছর ধরেন তিনি সাংসদ ছিলেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছিলেন পশ্চিমবঙ্গের দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ। ভারতের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ১৯৯৮-৯৯ পর্যন্ত দেশটির প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যানের পদেও ছিলেন তিনি। তুখোড় এই রাজনীতিবিদ একাধিক বইও লিখেছিলেন।

তার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস.জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। টুইট করে মোদি লিখেছেন ‘যশোবন্তজি প্রথমে একজন সৈনিক হিসেবে এবং পরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে আমাদের দেশকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেবা করেছেন।

তিনি সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শাসনকালে কেন্দ্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন এবং বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে পররাষ্ট্র, প্রতিরক্ষা-সর্বত্র নিজের প্রভাব রেখে গেছেন। তার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au