খেলাধুলা

হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরল কলকাতা

  • 7:06 am - September 27, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : আমিরাতে আইপিএলের দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে ১৩তম আইপিএলে প্রথম জয় পেল কেকেআর। প্রথমে নিয়ন্ত্রিত বোলিংয়ে হায়দরাবাদকে মাত্র ১৪২ রানে বেঁধে রাখার কাজটা করেন প্যাট কামিন্স,বরুন চক্রবর্তীরা। আর ব্যাট হাতে শুভমান গিল, ইয়ন মরগ্যানরা বাকি কাজটা করলেন। ১২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিং খানের দল।

এই ম্যাচে ৭ উইকেটে ডেভিড ওয়ার্নার বাহিনীকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স চলে এল লিগ টেবিলের পঞ্চম স্থানে। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল হায়দরাবাদ। কিন্তু কেকেআর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের জন্য রান পায়নি হায়দরাবাদের কোনও ব্যাটসম্যানই। মুম্বাইয়ের সামনে বেসামাল হলেও এদিন নিজেকে সামলে নিলেন প্যাট কামিন্স। তার বোলিং বিশ্লেষণ ৪-‌০-১৯-১। তুলে নিলেন বেয়ারস্টোকে।

অসাধারণ বোলিং করে গেলেন আইপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা বরুণ চক্রবর্তী। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে তুলে নিলেন ওয়ার্নারের (‌৩৬)‌ সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট। সর্বাধিক ৫১ রান করলেন মণীশ পাণ্ডে। ঋদ্ধিমান সাহা করেন ৩০ রান। কিন্তু রানের গতি কেউই বাড়াতে পারেননি। ২০ ওভারে শেষে হায়দরাবাদ থেমে যায় ১৪২/‌৪ রানে।

এই রান তাড়া করতে গেলে তাড়াহুড়ো করার দরকার নেই। সেটাই দেখিয়ে দিয়ে গেলেন শুভমান গিল ও ইয়ন মর্গ্যান। নারিন (‌০)‌, নিতীশ রান (‌২৬)‌ ও অধিনায়ক দীনেশ কার্তিককে (‌০)‌ হারিয়ে কলকাতা একসময় ৫৩‌/‌৩ হয়ে গিয়েছিল। সেখান থেকেই কোনও উইকেট না হারিয়ে ম্যাচ বের করে নিলেন শুভমান গিল (‌৬২ বলে ৭০)‌ এবং ইয়ন মর্গ্যান (‌২৯ বলে ৪২)‌।

গিলের ইনিংস সাজানো ৫টি চার ও ২টি ছয় দিয়ে। ইংলশ অধিনায়কের ইনিংসে রয়েছে ৩টি চার ও ২টি ছয়। দু’‌জনে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে যোগ করেছেন ৯২ রান। হায়দরাবাদ বোলাররা খারাপ বোলিং করেননি। কিন্তু গিল ও মর্গ্যান কোনও ঝুঁকি না নিয়ে ম্যাচ বের করে নিয়েছেন। প্রথম ম্যাচে সুপার ফ্লপ হলেও হায়দরাবাদ ম্যাচে গিল-মর্গ্যান জুটি হিট করতেই জয়ে ফিরলো কলকাতা নাইট রাইডার্স।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au