রাজনীতি

খালেদা জিয়া ভালো নেই, সরকার চাইলেই আবেদন: খোকন

  • 5:48 am - September 27, 2020
খালেদা জিয়া ভালো নেই, সরকার চাইলেই আবেদন: খোকন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ও দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেছেন, ‘সরকার চাইলে চেয়ারপারসনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে দেশে অথবা বিদেশে তিনি উন্নত চিকিৎসা নিতে পারবেন। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন মুক্তিতে বেঁধে দেয়া শর্তগুলো তুলে নিতে হবে, এমন নিশ্চয়তা পেলে বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে।’

শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় তাঁর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান ব্যারিস্টার খোকন।

এদিন রাত ৮টায় ফিরোজায় প্রবেশ করেন খালেদা জিয়ার এ আইনজীবী।

জানা গেছে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, বিদেশে যেতে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি পরামর্শ এবং এ সংক্রান্ত আবেদনের বিষয়ে চেয়ারপারসনের সঙ্গে ব্যারিস্টার খোকনের আলোচনা হয়েছে।

গেল ২৭ মে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ব্যারিস্টার খোকন। এরপর দ্বিতীয় দফায় দেখা করেন ২৯ আগস্ট।

এ বিষয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সরকার চাইলেই শর্ত তুলে নিতে পারে। কারণ, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ভালো নেই। করোনা পরিস্থিতির কারণে তার যে চিকিৎসা সেটা হচ্ছে না। সরকার যদি চায় চেয়ারপারসনের পরিবার আবেদন করলে শর্ত তুলে নেবে তাহলে উন্নত চিকিৎসার স্বার্থে আবেদন করতে সমস্যা নেই। সেটা সরকার বললেই পারে।’

বেগম জিয়ার এ আইনজীবী আরও বলেন, ‘এ সংক্রান্ত আবেদন একটা করাই আছে। প্রয়োজন হলে সরকার সেটাকেও অনুসরণ করতে পারে। এ মুহূর্তে বেগম জিয়ার চিকিৎসা প্রয়োজন। আমরা এ বিষয়টিতেই বেশি জোর দিচ্ছি।’

গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে সাময়িক মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকেই তিনি গুলশানে বাসা ফিরোজায় আছেন।

এরইমধ্যে গেল ৩ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে খালেদা জিয়ার আরও ৬ মাস সাজা স্থগিত করে সরকার। তবে এক্ষেত্রে আগের দুই শর্ত (সাজা স্থগিতকালীন ঢাকায় নিজ বাসায় থাকতে হবে এবং বিদেশে গমন করতে পারবেন না) মেনে চলতে হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au