নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী ভাইয়ের নির্দেশনায় সাজু খাদেমের কুশপুত্তুলিকা দাহ করা হয়।
আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনের এ প্রতিবাদের ঘটনাটি ঘটে।
মেহনতী মানুষের নেতা জিয়াউর রহমানকে নিয়ে ব্যঙ্গ করার কারনে রাস্তার সাধারন জনগন ও রিক্সা চালকরা দাড়িয়ে সাজু খাদেমের কাকঁতাড়ুয়ায় থুথু দেয় এবং জুতা পেটা করেন।
ছাত্রদলের নেতা এইচ এম রাশেদ এর নেতৃত্বে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক তালহা জুবায়ের , আবু বক্কর সুজন, হাফিজ আহমেদ, জিএম গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সোহাগ ,সহ প্রচার সম্পাদক সোহানুর রহমান সোহাগ, ইমরান, আতিক, ফয়সাল সাভার থানা ছাত্রদলের আহব্বায়ক প্রার্থী মির আল-আমিনসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিল।
নতুন সময়/কেআই