খেলাধুলা

হারের দায় আমাকেই নিতে হবে : কোহলি

  • 5:41 am - September 25, 2020

আরসিবি নিজের অবস্থানে ফিরে এসেছে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কোহলির দলের হারকে সোশ্যাল মিডিয়ায় এভাবেই ব্যাখ্যা করছেন নেটাগরিকরা। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় দিয়ে ত্রয়োদশ আইপিএলে অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ৯৭ রানে বিরাট ব্যবধানে হারতে হয়েছে কোহলির দলকে।

পাঞ্জাব অধিনায়ক কেএল রাহুলের অপরাজিত ১৩২ রানের সৌজন্যে পাঞ্জাবের ছুঁড়ে দেওয়া ২০৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১০৯ রানে শেষ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস। এই ম্যাচে পাঞ্জাব অধিনায়ক রাহুল যেখানে তার বিধ্বংসী ইনিংসে একাই গুঁড়িয়ে দিলেন বিপক্ষকে, সেখানে আরসিবি শিবিরে ‘খলনায়ক’ কোহলি। রাহুলের জোড়া ক্যাচ ছেড়ে দেওয়ার পর ব্যাট হাতে অবদান মাত্র ১ রান।

উল্লেখ্য, ব্যাট হাতে ইনিংসের ১৭ এবং ১৮তম ওভারে ৮৩ এবং ৮৯ রানে দু’বার কোহলির হাতে জীবন ফিরে পান কেএল রাহুল। স্লগ ওভারে যা বড়সড় বিপদ ডেকে আনে আরসিবির জন্য। এরপর আইপিএলের দ্বিতীয় শতরানই কেবল পূরণ করা নয়, শেষ ৪ ওভারে করুণ নায়ারের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ডে ৭৪ রান যোগ করে আরসিবি’কে ম্যাচ থেকে কার্যত ছিটকে দেন পাঞ্জাব অধিনায়ক।

এরপর রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো গুটিয়ে যায় আরসিবি ইনিংস। সবমিলিয়ে ম্যাচের পর পুরস্কার বিতরণীতে কোহলি বলেন, আমার বোলাররা বল হাতে মাঝের ওভারগুলোতে যথেষ্ট সপ্রতিভ ছিল। সামনে দাঁড়িয়ে এই হারের দায় আমাকেই নিতে হবে। একইসঙ্গে আরসিবি অধিনায়ক জানান, তার ক্যাচ নষ্টের জন্য দলের অতিরিক্ত ৩০-৪০ রান খরচ হয়েছে।

কোহলির কথায়, আমরা যদি ওদের ১৮০ রানের মধ্যে বেঁধে রাখতে পারতাম তাহলে ব্যাটিংয়ে শুরু থেকে এতোটা চাপ আসত না। এমন একেকটা দিন আসে যেদিন কোনও কিছু পরিকল্পনা মাফিক হয় না। এগুলো মেনে নেওয়া ছাড়া উপায় নেই। আমাদের এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। যেমনটা আমি বললাম ওই দু’টি সুযোগের ক্ষেত্রে আমার সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া উচিৎ ছিল, এমনকি পরে ব্যাট হাতেও। আমাদের উচিৎ ছিল চাপকে ছুঁড়ে ফেলে দেওয়া। কিন্তু আমরা পারিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au