বিনোদন

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে পিয়া

  • 5:44 am - September 24, 2020

নতুন সময় ডেস্ক : মডেল, উপস্থাপিকা পিয়া জান্নাতুল। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুবাদে পিয়ার তারকাখ্যাতি অনেক উজ্জ্বল হয়ে উঠেছে। ২০১৪ সালে তিনি একটি হিন্দি মিউজিক ভিডিওতে কাজ করেন। এর আগে ২০১৩ সালে ‘মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল’ খেতাব অর্জন করেন তিনি। ১৯টি দেশের সুন্দরীদের টপকে তিনি এই খেতাব পান।

সমপ্রতি ‘পাপ’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মডেল। আর এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তার বিপরীতে দেখা যাবে এ কে আজাদ আদরকে, যার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধলেন তারা। ভিন্নধর্মী গল্পের চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। জানা গেছে, খুব শিগগিরই এটি একটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে। এ প্রসঙ্গে পিয়া জান্নাত বলেন, এই স্বল্পদৈর্ঘ্যটা আসলেই একটু অন্যরকম।

গল্পটা আমার খুবই পছন্দ হয়েছে। আজাদের সঙ্গে প্রথম কাজ আমার। দুজনের নতুন কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। আশা করছি, কাজটি দর্শকদের পছন্দ হবে। ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন পিয়া জান্নাতুল। এ ছাড়া ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপাও অর্জন করেন। ২০১৬ সালে বিশ্বখ্যাত ম্যাগাজিন ভোগের মুম্বই সংস্করণের অক্টোবর সংখ্যার প্রচ্ছদ মডেল হয়েছেন পিয়া।

এরপর র‌্যাম্প মডেল হিসেবে খ্যাতি অর্জন করেন। পরবর্তী সময়ে সিনেমায় অভিনয় শুরু করলেও সেখানে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ভারতের জনপ্রিয় লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’ প্রচ্ছদেও ছাপা হয়েছে পিয়ার ছবি।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au