খেলাধুলা

সানরাইজার্সকে হারিয়ে শুভ সূচনা কোহলির

  • 6:14 am - September 22, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : আইপিএলের ত্রয়োদশ আসর জয় দিয়ে শুরু করেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে চাহালের বোলিং নৈপুণ্যে তারা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ১০ রানের ব্যবধানে। টস হেরে বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে হায়দরাবাদ জয়ের দিকেই ছুটছিল জনি বেয়ারস্টোর ব্যাটে।

তবে ১৬ তম ওভারে চাহালের জোড়া শিকারে ম্যাচে ফিরে বেঙ্গালুরু। এর ফলে ১৯.৪ ওভারে ১৫৩ রানে অলআউট হয়ে যায় ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ। ১৫ ওভার পর্যন্ত ভাল অবস্থায় ছিল হায়দরাবাদ, তখন ২ উইকেটে তাদের সংগ্রহ ছিল ১২১ রান। ৫ ওভারে দরকার ৪৩ রান, হাতে উইকেট ৮টি। ১৬তম ওভারে চাহালের জোড়া শিকারে ম্যাচে ফিরে বেঙ্গালুরু। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৫৩ রানে থেমে যায় হায়দরাবাদের ইনিংস।

শুরুতেই অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে (৬) হারিয়েছিল হায়দরাবাদ। দ্বিতীয় ওভারে ১৮ রানে পড়েছিল প্রথম উইকেট। সেখান থেকে দ্বিতীয় উইকেটে মনিশ পান্ডের সঙ্গে জনি বেয়ারস্টো যোগ করেন ৭১ রান। ১২তম ওভারের শেষ বলে পান্ডে  ৩৪ রানে আউট হলে ভাঙে এই জুটি। গুরুত্বপূর্ণ ব্রেকথ্রুটি আনেন চাহাল। এর পর ইনিংসের ১৬তম ও চহালের চতুর্থ ওভারে বোল্ড হন বেয়ারস্টো। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি।

পরের বলে শূন্য রানে বিজয় শংকরকে ফিরিয়ে দেন চাহাল। এই ব্যাটিং ব্যর্থতায় তীরে এসে তরী ডুবে হায়দরাবাদের। ৩২ রান যোগ করতেই ৮ উইকেট হারিয়ে হার মানে দলটি। বল হাতে বেঙ্গালুরুর যুজবেন্দ্র চাহাল ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন নবদীপ সাইনি ও শিবাম দুবে। এর আগে বেঙ্গালুরু ১৬৩ রানের সংগ্রহ পায় দেবদূত পাদিকাল ও এবি ডি ভিলিয়ার্সের হাফ সেঞ্চুরিতে ভর করে। পাদিকাল ৪২ বলে ৮ চারে করেন ৫৬ রান।

আর মারকুটে ডি ভিলিয়ার্স ৩০ বলে ৪ চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। অ্যারোন ফিঞ্চের ব্যাট থেকে আসে ২৯ এবং অধিনায়ক বিরাট কোহলি করেন ১৪ রান। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন যুজবেন্দ্র চাহাল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au