বিনোদন

তুন সিনেমায় ভিলেন হয়ে আসছেন অজয়!

  • 4:49 am - September 22, 2020
তুন সিনেমায় ভিলেন হয়ে আসছেন অজয়!

ভারত: যশরাজ ফিল্মস মানেই নিত্য নতুন চমক। প্রোডাকশন হাউস হিসেবে তাদের সুনাম প্রতিষ্ঠানটির কর্ণধার যশ চোপড়া বেঁচে থাকাকালীন সময়ে থেকেই। এবার তার পুত্র আদিত্য চোপড়াও প্রমাণ করছেন কেন যশরাজ বলিউডের বেস্ট। করোনার সংকটের সময় তাদের নানা রকম উদ্যোগ প্রশংসা পেয়েছে। এবার প্রতিষ্ঠানটি সিনেমার সংকট কাটিয়ে বলিউডকে চাঙ্গা করে তুলতে হাজার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। নির্মাণ করতে চলেছে বিগ বাজেটে দেড় ডজনেরও বেশি সিনেমা।

এরইমধ্যে কিছু সিনেমার ঘোষণা প্রকাশ হয়েছে ভারতীয় গণমাধ্যমে। সেখানে তাদের আসন্ন সিনেমার শিল্পীদের তালিকায় রয়েছেন শাহরুখ খান, সালমান খান, শহিদ কাপুর, হৃতিক রোশন, অক্ষয় কুমার, অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের মত সব বড় তারকা।

তারমধ্যে অজয় দেবগনের সিনেমাটি হতে যাচ্ছে যশরাজ ফিল্মসের সুপারহিরোভিত্তিক প্রথম সিনেমা। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক বিবৃতিতে যশরাজ ফিল্মস জানিয়েছে, ১৮০ কোটিরও বেশি বাজেটে নির্মিত হবে ছবিটি! যার মধ্যে প্রচার-প্রচারণা এবং অজয় দেবগনের পারিশ্রমিক বাদে সিনেমাটি নির্মাণের জন্য তারা খরচ করতে যাচ্ছে ৯০ কোটি রুপি।

এখানে সুপারহিরোর সঙ্গে ভয়ঙ্কর এক ভিলেন হয়ে পর্দা কাঁপাবেন অজয়। সিক্যুয়াল হিসেবে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা এই সিনেমাটিতে প্রথম পর্বের গল্পে ভিলেন হলেও পরবর্তী সময়ে বেশ বড় একটি পরিবর্তন নিয়ে কেন্দ্রীয় চরিত্রে চলে যাবেন এই অভিনেতা।

চরিত্রটিতে অভিনয় করা নিয়ে বেশ উচ্ছ্বসিত অজয়। ধারণা করা হচ্ছে ২৭ সেপ্টেম্বরের আগেই অফিসিয়ালি ঘোষণা দেওয়া হবে সিনেমাটি নিয়ে। জানানো হবে সব শিল্পীদের নাম ও শুটিং শুরুর দিন-তারিখ।

এই শাখার আরও খবর

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au