জাতীয়

আগের মতোই ব্যস্ত হচ্ছে সড়ক বাস ছাড়া সব ধরনের যানবাহন চলছে

  • 8:45 am - May 05, 2020
ঈদে গাদাগাদি এড়াতে বাস চালুর প্রস্তাব

ঢাকা: মহামারী করোনা ভাইরাস সংক্রমন রোধের কারণে বেশ কিছুদিন সাধারণ মানুষ ঘরবন্দি থাকার পর তারা এখন বাইরে বের হবার চেষ্টা করছে। অনেক প্রয়োজনে বের হতে হচ্ছে। ঠিক এই কারেণ স্বরুপে ফিরতে শুরু করছে চিরচেনা রাজধানী ৷ শুধুমাত্র গণপরিবহন ছাড়া সব ধরনের গাড়ি সড়কে চলাচল করছে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর অনেক সড়কেই যানজট দেখা গেছে।

অপরদিকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক থেকে ঢাকার প্রবেশপথে যানজটই লক্ষ্য করা গেছে।

ট্রাক ও লরি ছাড়াও লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখা গেছে।

বলা যায় দূরপাল্লার বাস ছাড়া সব ধরনের যানবাহনই সড়কে চলাচল করছে।

মঙ্গলবার সকালে রাজধানীর বনানী, বিজয় সরণি, যাত্রাবাড়ী, আব্দুল্লাহপুর ও গাবতলী এলাকায় সিগন্যাল অপেক্ষা করতে হয়েছে গাড়িগুলোকে। ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশাসহ বেড়েছে রাজধানীর সড়কে। বিভিন্ন এলাকায় মানুষের ভিড়ও দেখা গেছে।
অনেককেই আবার হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে।

সোমবার ( ৪ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপিংমল খোলা রাখার ঘোষণা দেওয়ার পরের দিনই রাজধানী স্বাভাবিক হতে শুরু করেছে। বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোও খুলতে শুরু করেছে। ফলে রাজধানীতে মানুষ ঘর থেকে বের হয়ে আসছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা যায়, মহাসড়কে প্রচুর গাড়ি। দূরপাল্লার বাস ছাড়া সব ধরনের গাড়ি রয়েছে মহাসড়কে। হাইওয়ে পুলিশকে দায়িত্ব পালন করতে হিমশিম খেতে দেখা গেছে। ঢাকায় প্রচুর গাড়ি প্রবেশ করছে। এছাড়াও সিএনজির স্ট্যান্ডগুলোতে সিএনজি নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে চালককে। একই চিত্র দেখা গেছে গাবতলী ও আব্দুল্লাহপুর দিয়ে ঢাকার প্রবেশপথে।

সিএনজি অটোরিকশা চালককেরা বলেন, পেটের তাগিদে গাড়ি নিয়ে বের হয়েছি। তবে আগের চেয়ে এখন অনেক বেশি যাত্রী মিলছে। কয়দিন আগেও খুব ভয় ও আতঙ্ক ছিলো মানুষের মাঝে, এখন আর সেটা নেই। পুরোদমে আমরা গাড়ি চালাচ্ছি। কোনো বাধা নেই।

ব্যক্তিগত গাড়িচালক আসাদ বলেন, সকালে বনানী সিগন্যালে যানজট ছিলো। প্রায় ৫ থেকে ৭ মিনিট অপেক্ষা করতে হয়েছে সিগন্যালে।

বাংলামটরের প্রাইভেট চালক রহিম বলেন, অনেক দিন পরে বাইরে বের হলাম ঢাকার বাইরে একটি টিপ পেয়েছি কাছে চলার মতো কোন ঢাকা নাই। ঢাকার বাইরে যাবেন রাস্তায় কোন সমস্যা হবে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখি কি হয় সমস্যা হলে আর কি ফেজ করতে হবে।

শাহবাগ থেকে কথা হয় জবার নামের আরেক চালকের সাথে তিনি বলেন, যেহেতু বাস বন্ধ এজন্য টুকটাক টিপ মারলেই বাসা ভাড়াটা উঠে যাবে কয়েকদিন চলতে পারবো। এজন্য ঢাকার বাইরে টিপ নিয়ে যাবো। সমস্যা হবে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাইে তো যাচ্ছে কি আর হবে সবাই য়েতে পারলে আমি ও যাবো।

হাইওয়ে পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা জানান, আগের মতোই ব্যস্ততা বেড়েছে সড়কে। মঙ্গলবার মহাসড়ক অনেকটা স্বাভাবিক।

 

 

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au