খেলাধুলা

ভিদালের বিদায়: আবেগী বার্তায় যা বললেন মেসি ও সুয়ারেজ

  • 8:34 am - September 21, 2020

বায়ার্ন মিউনিখ ছেড়ে ২০১৮ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন চিলির ফুটবলার আর্তুরো ভিদাল। ক্যাম্প ন্যুতে দুই বছরের বেশি সময় স্থায়ী হতে পারেননি এই ডিফেন্ডার। তবে এই সময়ের মধ্যে বার্সা অধিনায়ক লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলেন ভিদাল।

এবার এই চিলিয়ানের কাতালান ক্লাব ছাড়ার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি ও সুয়ারেজ।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভিদালকে বিদায় জানিয়ে মেসি লিখেছেন, “আমরা শুধু মুখোমুখি লড়াইয়ে একে অপরকে চিনতাম এবং তোমাকে সবসময়ই একজন ফেনোমেনন হিসেবে দেখেছি। তবে আমি খুব ভাগ্যবান যে তোমাকে ব্যক্তিগতভাবে জানার সুযোগ পেয়েছি এবং তুমি আমাকে আরও অবাক করে দিয়েছ।”

ইন্টার মিলানে যোগ দেওয়া ভিদালকে কাতালান ড্রেসিং রুমে মিস করবেন জানিয়ে মেসি আরও যোগ করেন, “দুই বছর এক সঙ্গে থাকা অনেক এবং নজর কাড়ার জন্য অনেক কিছুই করেছ। ড্রেসিং রুম তোমাকে মিস করবে, আর্তুরো। নতুন ক্লাব ও নতুন যুগে তোমাকে শুভ কামনা। আমরা অবশ্যই আবার দেখা করব।”

মেসির এমন আবেগী বার্তার উত্তর দিয়েছেন ভিদালও। এই চিলিয়ান লিখেন, “ধন্যবাদ, এলিয়েন। ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারা আমার জন্য সম্মানের এবং অবশ্যই তোমার বন্ধুত্বের জন্য ধন্যবাদ। আমি এরমধ্যেই তোমাকে মিস করা শুরু করে দিয়েছি। শিগগিরই আবার দেখা হবে।”

এদিকে সুয়ারেজও ভিদালকে বিদায় জানিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, “প্রতিপক্ষ হিসাবে তোমাকে পাওয়া মেনে নেওয়া যায় না। কারণ তুমি একজন খেলোয়াড় হিসেবে কতটা দুর্দান্ত সেটি আমার জানা। তবে একজন সতীর্থ, বন্ধু হিসাবে এবং একজন ব্যক্তি হিসাবে জানার পর বুঝেছি, তুমি আরও বড়!”

ভিদালও উরুগুইয়ান তারকার মেসেজের উত্তরে তাকে প্রশংসায় ভাসিয়েছেন, “ধন্যবাদ পিসতোলেরো (সুয়ারেজের ডাক নাম)। তুমি একজন কিংবদন্তি, সুপারস্টার এবং আমার জন্য ইতিহাসের অন্যতম সেরা গোলদাতার সঙ্গে খেলতে পারা সম্মানের।”

বার্সার হয়ে ৬৬ ম্যাচে মাঠে নেমেছিলেন ভিদাল। এর মধ্যে করেছেন ১১ গোল। আসন্ন মৌসুমের শুরুতে বার্সার নতুন কোচ রোনাল্ড কোমান দায়িত্ব নিয়ে ভিদালকে নতুন ক্লাব খুঁজতে বলেছেন। এই চিলিয়ান কোমানের পরিকল্পনায় নেই বলে জানিয়েছিলেন কোমান।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au