খেলাধুলা

সুপার ওভারে পাঞ্জাবকে হারালো দিল্লি

  • 6:56 am - September 21, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : আইপিএলের ত্রয়োদশ আসরের দ্বিতীয় দিনই সুপার ওভারের রোমাঞ্চ দেখলো দর্শক। কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি গড়িয়েছিল সুপার ওভারে। যদিও সুপার ওভারটা পানসে করে দিয়েছে দিল্লির বোলার কাগিসু রাবাদা। যার ফলে অনায়াসে জয় পেয়েছে তারা।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দিল্লি ৮ উইকেটে ১৫৭ রান তোলে। জবাবে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে ৮ উইকেট হারিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবও ১৫৭ রান করে। এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে পাঞ্জাব আগে ব্যাট করতে নেমে ৩ বলে ২ রান করে অলআউট হয়। জবাবে ৩ বলে কোনো উইকেট না হারিয়েই সহজ জয় তুলে নেয় দিল্লি।

এর আগের লড়াইটা মার্কাস স্টয়নিস বনাম মায়াঙ্ক আগারওয়ালের। স্টয়নিসের ব্যাটে এক রকম ধ্বংসস্তূপ থেকে ঘুরি দাঁড়িয়েছিল দিল্লি। ৪ ওভারে মাত্র ১৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলা দলকে এই অজি তারকা এনে দিয়েছিলেন লড়ার পুঁজি। আর আগারওয়াল স্রোতের বিপরীতে পাঞ্জাবকে টেনে নিয়ে গেছেন। আবার ১৯তম ওভারের পঞ্চম বলে তার আউটেই পাঞ্জাবের জয় হাতছাড়া হয়ে যায়।

আগারওয়াল ৬০ বল খেলে ৭টি চার ও ৪ ছক্কায় করেন ৮৯ রান। তার ব্যাটে ভর করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল পাঞ্জাব। শেষ ওভারের তৃতীয় বলে চার মেরে ম্যাচ টাই করেন আগারওয়াল। চতুর্থ বলে কোনো রান নেননি, মার্কাস স্টয়েনিসের পঞ্চম বলে আউট হয়ে যান তিনি। পরের বলে ক্রিস জর্ডান আউট হলে ৮ উইকেটে ১৫৭ রানে শেষ হয় পাঞ্জাবের ইনিংস। আর ম্যাচ গড়ায় সুপার ওভারে।

দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে অধিনায়ক লোকেশ রাহুলের ব্যাট থেকে। এছাড়া ২০ রান করেন কৃষ্ণাপ্পা গৌতম। আর দিল্লির হয়ে ২টি করে উইকেট নেন কাগিসু রাবাদা, রবীচন্দ্রন অশ্বিন ও মার্কাস স্টয়েনিস।

মোহাম্মদ শামির দুরন্ত বোলিংয়ে দিল্লি ছিল কোণঠাসা। ভালো ব্যাট করতে পারেনি কেউই। মিডল অর্ডারে তিনজন কেবল রান করেন। তার মধ্যে স্টয়েনিস ২১ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৩ করেন। ৩৯ রান করেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। আর ৩১ রান আসে রিশাব পন্তর ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

বল হাতে পাঞ্জাবের মোহাম্মদ সামি ৩টি ও শ্যানন কটরেল ২টি করে উইকেট নেন। স্টয়নিস মাত্র ২০ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। পরে বল হাতে নিয়েছেন ২ উইকেট। আয়ারওয়ালের মহাগুরুত্বপূর্ণ উইকেটটিও তার শিকার। তাই ম্যাচসেরাও হয়েছেন তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au