খেলাধুলা

আর্জেন্টিনা নাকি বার্সেলোনা, সিদ্ধান্ত নিতে হবে মেসিকেই

  • 6:10 am - September 19, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : দলবদল নিয়ে নানা টানাপোড়েনের পর বার্সালোনাতেই থেকে যান বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসি। বার্সায় ফিরেই একটি প্রীতি ম্যাচে জোড়া গোল করে নিজের জাদু দেখান মেসি।

তবে এবার পড়েছেন অন্য জটিলতায়। জাতীয় দল ও ক্লাব বার্সেলোনার ম্যাচের শিডিউল নিয়ে।
নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া লিওনেল মেসিকে নিয়ে কাতার বিশ্বকাপের বাছাইপর্বের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। অক্টোবরে ইকুয়েডর ও বলিভিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। একই সময়ে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর ক্লাব বার্সেলোনারও ম্যাচ চলবে। তাই মেসিকেই বেছে নিতে হবে কোন জার্সিতে খেলবেন তিনি- আর্জেন্টিনার নাকি বার্সেলোনার?

আগামী ৮ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। পাঁচ দিন পর বলিভিয়ার মুখোমুখি লড়বে তারা। মেসি যদি জাতীয় দলের হয়ে খেলতে দেশে যান, তাহলে বার্সেলোনায় ফিরে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এজন্য আর্জেন্টাইন ফরোয়ার্ড লা লিগায় খেলতে পারবেন না আলাভেস ও গেতাফের বিপক্ষে, এমনকি রিয়াল মাদ্রিদের ম্যাচেও। কারণ ক্লাসিকোর (২৫ অক্টোবর) ১২ দিন আগে বলিভিয়ার ম্যাচ। কিন্তু কোয়ারেন্টাইন দুই সপ্তাহের।

মেসি কী করবেন তা এখনও অজানা। তবে বার্সেলোনা এ নিয়ে ফিফার কাছে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। অন্য ইউরোপিয়ান ক্লাবগুলোরও একই অবস্থা। একটা সমাধানে পৌঁছাতে ফিফার সঙ্গে দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল বৈঠকের কথা ভাবছে।

প্রাথমিক সূচি অনুযায়ী বাছাইয়ের এই দুটি ম্যাচ হওয়ার কথা ছিল গত মার্চে। তবে করোনাভাইরাসের কারণে দুই দফায় সূচি স্থগিত হয়। গত বৃহস্পতিবার ফিফা জানায়, পরিবর্তীত পরিকল্পনা অনুযায়ী অক্টোবরে মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব। এরপরই দল ঘোষণা করল আর্জেন্টিনা।

লিওনেল স্কালোনির এই ৩০ জনের দলে জায়গা হয়নি আনহেল দি মারিয়া ও সের্হিয়ো আগুয়েরোর। পিএসজির হয়ে দারুণ ফর্মে থাকলেও বাদ পড়েছেন ডি মারিয়া। আর অস্ত্রোপচারের পর এখনও অনুশীলনেই যোগ দিতে পারেননি আগুয়েরো, তাই তার দলে জায়গা না পাওয়া স্বাভাবিক।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au