রাজনীতি

ফেনিতে তিন মাসের মধ্যে জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হবে : রাশেদ

  • 6:09 pm - September 18, 2020

ফেনী প্রতিনিধি : ফেনীতে জেলা যুব সংহতির আয়োজনে জাতীয় পার্টির জেলা শাখার নবগঠিত কমিটির আহবায়ক ও যু্গ্ম আহবায়ক সহ জেলা নেতৃবৃন্দের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের ট্রাংক রোডের জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেলা যুব সংহতির সভাপতি রেজাউল গণি পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির নব কমিটির আহবায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ।
জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আবুল মনসুর নয়নের সঞ্চালনায় সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির নব কমিটির যু্গ্ম আহবায়ক এম, এম ইকবাল আলমগীর,যুগ্ম আহবায়ক মজিবুর রহমান বাবুল,আবু সুফিয়ান, ভি পি জহির,কেন্দ্রীয় নির্বাহী সদস্য এডভোকেট কাজী রবিউল হক রবি।
সংবর্ধিত প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দলের চেয়ারম্যান মহোদয়ের নির্ধারিত নির্দেশ মোতাবেক আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি ঘোষণা করা হবে এবং অচিরেই জেলা জাতীয় পার্টি আরও সংগঠিত হবে।
২০০১ থেকে জাতীয় পার্টির দূর্যোগ মুহুর্তে জাতীয় যুব সংহতি বলিষ্ট ভূমিকা পালন করে আসছে।এখনও তার ব্যতিক্রম নয়।
নাজমা আক্তার এম পি মহোদয়কে আহবায়ক করে জেলা কমিটি করা হয়েছিল ২০১৮ তে। সেই কমিটি কোনো সম্মেলন করতে পারেনি।আমি নাজমা আক্তার এম পি মহোদয়কে ব্যক্তিগত ভাবে অনুরোধ করেছিলাম পদত্যাগ না করতে, কিন্তু তিনি আমার কথা রাখেননি।
তিনি বলেছেন, আমি আর জেলার নেতৃত্বে থাকবো না।তিনি জেলার কোনো নেতার সাথে পরামর্শ না করেই ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করেন।
কিন্তু তিনি পরবর্তীতে ফেনী এসে বললেন এটি একটি পকেট কমিটি।আমি বলতে চাই যারা পকেট কমিটি বলছেন তারা ভুলের স্বর্গে বাস করছেন।এই কমিটিতে প্রত্যেকটি উপজেলার সদস্য আছে।তাহলে এই কমিটি পকেট কমিটি কিভাবে হয়?
সভায় আরো বক্তব্য রাখেন -কেন্দ্রীয় মহিলা পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা ফারহানা আইরিন,নব গঠিত কমিটির সদস্য মিরাজ উদ্দিন দুলাল,শাখাওয়াত হোসেন,আজিজুল রসুল মিলন,জেলা জাতীয় যুব সংহতির সিনিয়র সহ- সভাপতি মোক্তার হোসেন মজুমদার, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম সম্পাদক আবুল কাসেম মিলন,যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মামুন,সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন,পরশুরাম জাতীয় যুব সংহতির সভাপতি জসিম উদ্দিন,ফুলগাজী জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ শহিদুল্লাহ প্রমুখ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au