জাতীয়

ফ্রন্টলাইনে যারা কাজ করছে তারাই প্রকৃত করোনা যোদ্ধা: কাদের

  • 9:55 am - May 04, 2020
ঈদে ঘরে ফেরা মানুষ বিপর্যয় তৈরি করতে পারে : কাদের

ঢাকা: করোনা মোকাবেলা ফ্রন্টলাইনে যারা কাজ করছে তারাই প্রকৃত করোনা যোদ্ধা বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আপনারা কোনও অবস্থাতেই মনোবল হারাবেন না। শেখ হাসিনার সরকার আপনাদের সাথে আছে, পুরো জাতি আপনাদের পাশে আছে। আপনারা সাহসের সঙ্গে এ যুদ্ধের লড়াই করে যাচ্ছে অভিরাম। আপনারাই প্রকৃত করোনা যোদ্ধা। ঝুঁকিপূর্ণ এ কাজ করতে গিয়ে আপনার সত্যিকার দেশপ্রেমের পরিচয় দিচ্ছেন। আপনাদের দৃঢ় মনোবলই করোনা মোকাবিলায় কার্যকর হাতিয়ার।’

সোমবার (৪ মে) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি দেশের জনগণকে অনুরোধ করোনা সংকটে মনোবল হারাবেন না। জীবন সংগ্রামে প্রতিকূল স্রোতে সাতার কাটতে অভ্যস্ত একজন নেত্রী শেখ হাসিনা আমাদের সাথে রয়েছে। সংক্রমণের দিক থেকে বহুদেশের তুলনায় আমরা এখনো ভালো। সামনের দিনগুলোতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে; অনেকেই এমন আশঙ্কা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।’

তিনি বলেন, ‘এখন সামাজিক দূরত্ব, ঘরে থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কোন বিকল্প নেই; তা না হলে, আমাদের দুর্বলতার, আমাদের দুর্বলতার হলে, আমাদের দুর্বলতার, আমাদের দুর্বলতার সুযোগে করোনা আরো বিধ্বংসী হয়ে উঠবে। এবং দুর্বলতার ক্ষেত্রে সংক্রমনের ব্যাপক বিস্তার করবে।’

করোনা সংকট ত্রাণ কার্যক্রম প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘করোনা সংকট কর্মহীন মানুষ মাঝে সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগও সারাদেশে ত্রাণ বিতরণ করছে। আজ পর্যন্ত তৃণমূল পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, আওয়ামী লীগ যে ত্রাণ বিতরণ করছে, তার তালিকা প্রস্তুত করে অবিলম্বে দলীয় সভানেত্রীর কার্যালয়ে প্রেরণের আহ্বান জানাচ্ছি।’

করোনা ভাইরাসের সংকটের মধ্য পদ্মা সেতুর সার্বিক বিষয়টি তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘প্রতিকূল পরিস্থিতিতেও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে। আজ সকালে ২৯তম স্প্যান স্থাপন করা হয়েছে। পিলার ১৯ এবং ২০ এর উপর। পদ্মা সেতু এখন ৪৩৫০ মিটার দৃশ্যমান। মূল সেতুর কাজ ৮৭ শতাংশ, নদী শাসন ৭১ শতাংশ, সার্বিক অগ্রগতি ৭৯ শতাংশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজও চলমান। এর মধ্যে ১৬৯০ মিটার খননের কাজ শেষ হয়েছে। সার্বিক অগ্রগতি ৫৩ দশমিক ৫ শতাংশ।’

সাম্প্রতিক এক জরিপে এসেছে বিশ্বে ৬৬টি উদীয়মান অর্থনীতির মধ্যে বাংলাদেশ নবম স্থানে। পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো। খাদ্য নিরাপত্তায় আমাদের অবস্থান সন্তোষজনক। কৃষিমন্ত্রী জানিয়েছেন বর্তমানে ৮০ ভাগ ধান কাটা শেষ হয়েছে। ধান কাটা নিয়ে উদ্বেগের অবসান হলো। আমাদের দলীয় কর্মীরাও সারাদেশে ধান কাটায় অংশ নিয়েছে বলেও যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au