বিনোদন

ডিপজলের শারীরিক অবস্থার উন্নতি

  • 7:49 am - September 16, 2020

নতুন সময় ডেস্ক : সফলভাবে টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ডিপজলের। ১৫ সেপ্টেম্বর গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তার শরীরে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেছে ডিপজলের। রাখা হয়েছে সাধারণ বিছানায়।  তিনি বলেন, ‘কাটা-ছেঁড়ার পর আমাকে বেডে দেওয়া হয়েছে। এখন ভালো অনুভব করছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবো। সবার কাছে আমার জন্য দোয়া চাইছি।’

প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর জানা যায়, ডিপজল হাসপাতালে ভর্তি আছেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এর আগে গত মার্চ মাস থেকে সর্দির সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা সে সময় জানিয়েছিলেন, তার বুকে কফ জমেছে। এছাড়াও ২০১৭ সালে হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের চিকিৎসা করতে হয়েছিল ডিপজলকে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টে সফল বাইপাস অস্ত্রোপচার হয়। এরপর তিনি সুস্থ হয়ে উঠেন।

উল্লেখ্য, খলনায়ক হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন ডিপজল। তার মতে, সেটা ছিল চলচ্চিত্রে তাঁর প্রথম অধ্যায়। এরপর ‘কোটি টাকার কাবিন’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন। কারণ এই সিনেমাতে তিনি নায়ক চরিত্রে অভিনয় করেন। ব্যবসার পাশাপাশি এই তারকা রাজনীতির সঙ্গেও জড়িত। মিরপুরে কমিশনার পদে নির্বাচিতও হয়েছিলেন। তবে অবৈধ অস্ত্র রাখার দায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়। সেখান থেকে ফিরে তিনি আবারও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

এরপর অসুস্থতার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকেন। সিঙ্গাপুর থেকে চিকিৎসার করিয়ে দেশে ফিরে আবারও কাজে ফেরেন। ডিপজল নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রেই অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে- ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’, ‘আম্মাজান’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au