খেলাধুলা

নেইমারকে ৭ ম্যাচ নিষিদ্ধ শুনতে হতে পারে

  • 7:38 am - September 16, 2020

নতুন সময় ডেস্ক : সদ্যই করোনামুক্ত হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে অলিম্পিক মার্শেইয়ের মুখোমুখি হয় পিএসজি। সেই ম্যাচে ১-০ গোলে হেরে বসে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের ফলাফল ছাড়িয়ে আলোচনার মূল বিষয়ে পরিণত হয়েছে ম্যাচ শেষের নাটকীয়তা। যাতে অভিযোগের আঙ্গুল উঠেছে নেইমারের দিকেই।

ঘটনাটা হলো- ম্যাচের শেষ দিকে নেইমারকে উদ্দেশ্য করে বর্ণবাদী গালি দেন মার্শেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেজ। আর তাতেই হাতাহাতি পর্যন্ত গড়ায় ঘটনাটি। এরপর দুই দলের পাঁচ খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এর মধ্যে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রও। মাঠের মধ্যে মেজাজ হারিয়ে ফেলায় নিষিদ্ধ হতে পারেন নেইমার। তবে নেইমারের অভিযোগ, ম্যাচের ভেতর তাকে উদ্দেশ্য করে বর্ণবাদী আচারণ করেন মার্শেইর আলভারো গঞ্জালেজ।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস জানিয়েছে, এই ঘটনায় সাত ম্যাচের জন্য নিষিদ্ধ হতে চলেছেন ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। কেননা খেলার মাঠে প্রতিপক্ষের গায়ে সরাসরি হাত তোলেন এই ব্রাজিলিয়ান তারকা। এমন অপরাধ করার পর এক চুল ছাড় দিতে নারাজ ফ্রেঞ্চ লিগ ওয়ান কর্তৃপক্ষ। নেইমারের অভিযোগটি আমলে নিয়ে ইতোমধ্যে তদন্ত কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ। যদিও পিএসজি জানিয়েছে, নেইমারের প্রতি তাদের সমর্থন রয়েছে। অন্যদিকে আলভারোও পাশে পেয়েছেন তার ক্লাবকে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে, ‘পিএসজি খুবই আন্তরিকভাবে নেইমারকে সমর্থন দিচ্ছে। তিনি বলেছেন তাঁর সঙ্গে প্রতিপক্ষের একজন খেলোয়াড় বর্ণবাদী আচরণ করেছেন। ক্লাব আবারও ব্যাপারটা পরিষ্কার করে বলতে চায়, সমাজের কোনো জায়গায় বর্ণবাদের জায়গা নেই। না ফুটবলে, না আমাদের ব্যক্তিগত জীবনে। আমরা আশা করি এই জঘন্য আচরণের প্রত্যেক প্রকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবে সবাই।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘১৫ বছর ধরে সমাজের বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে পিএসজি ও তার সঙ্গী এসওএস রেসিজমে, লিক্রা ও স্পোর্তিতিউদ। এলএফপির (ফরাসি লিগ ওয়ান কমিটি) শৃঙ্খলা কমিশনের তদন্ত ও সত্যতা নির্ধারণের অপেক্ষায় রয়েছি আমরা। তদন্তে যে কোনো ধরনের সহায়তার জন্য এলএফপির পাশেই আছি আমরা।’

এদিকে বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া মার্শেই দাবি করেছে, ‘আলভারো গঞ্জালেজ বর্ণবাদী নন। ক্লাবে যোগ দেয়ার পর তার জীবন-যাপন সে কথা বলে না। সতীর্থরাও তার পক্ষে রায় দিয়েছে।’ অন্যদিকে আলভারো নেইমারের ভক্তকূলের কাছ থেকে মৃত্যুর হুমকিও পাচ্ছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

এ ব্যাপারে মার্শেই এক বিবৃতিতে জানায়, ‘আলভারোর ব্যক্তিগত যোগাযোগ নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তার শিকার হওয়ার পাশাপাশি হত্যার হুমকিও পাচ্ছেন আলভারো।’

এর আগে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বের হয়ে যাওয়ার সময় নেইমার বারবার টিভি ক্যামেরা উদ্দেশ্য করে বলছিলেন- তিনি বর্ণবাদের আচারণের শিকার। আর সে কারণেই আলভারোর মাথায় চড় মারেন তিনি। ম্যাচ শেষে এই ব্যাপারটিকে তিনি নিয়ে যান সামাজিক যোগযোগ মাধ্যম পর্যন্ত। সেখানে নেইমার প্রথমে বলেন, ‘আমার একটাই হতাশা যে- আমি ওই বেয়াদবের মুখে চড় মারিনি।’

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au