জাতীয়

রোগীদের চিকিৎসার দায়িত্ব নিলো পাবনা কমিউনিটি হাসপাতাল

  • 2:57 pm - May 02, 2020
রোগীদের চিকিৎসার দায়িত্ব নিলো পাবনা কমিউনিটি হাসপাতাল

ঢাকা: সারাদেশে ক্রমবর্ধমান হারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে মৃত্যুর হার। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে গোটা দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা। সেই কঠিন সময়ে ও সংকট মুহুর্তে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে এগিয়ে এসেছে বেসরকারি পাবনা কমিউনিটি হাসপাতাল।

 

আজ ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেশ এখন করোনা দুর্যোগে সংকটময় সময় পার করছে। চিকিৎসক-নার্সসহ চিকিৎসা সেবায় যারা নিয়োজিত রয়েছেন, তারাই মূলত সম্মুখ-যোদ্ধা। এই ক্রান্তিকালে করোনা রোগীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভয় নয়, সাহসিকতার সঙ্গে করোনাকে মোকাবিলা করতে হবে।

 

পাবনা কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে তৃণমূল মানুষের স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছে। দেশের এই কঠিন সময়ে ভয় পেয়ে পিছিয়ে না থেকে সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, দেশে আর্সেনিকের ব্যাপক প্রকোপের সময় ডিসিএ্ইচ ট্রাস্ট যেভাবে অগ্রনী ভূমিকা রেখেছিল এবার করোনার ভয়াবহ দুর্যোগের সময় সেভাবে সরকারের পাশাপাশি এগিয়ে আসার জন্য আমরা প্রস্তুত রয়েছি ।

 

জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, পাবনা কমিউনিটি হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ব্যবহারের বিষয়টি প্রক্রিয়াধীন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই সংকটকালে যখন অনেকেই পিছিয়ে যাচ্ছে, তখন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট পাবনা কমিউনিটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য ব্যবহার করতে বলেছে। হাসপাতাল কর্তৃপক্ষের এই উদার মানসিকতার কারণে তারা প্রশংসার দাবিদার বলে আমি মনে করি।

 

পাবনা জেলা সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বলেন, করোনা হাসপাতাল পরিচালনার জন্য ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফরকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। ওই কমিটি পর্যালোচনা করে হাসপাতালের কার্যক্রম শুরু করবে। ভেন্টিলেটর স্থাপনসহ করোনা রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন।

 

ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর বলেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে ১ শ শয্যা আছে। তা দিয়েই আমরা কাজ শুরু করবো। আপাতত এখানে প্রাথমিক স্তরের করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে। পর্যায়ক্রমে গুরুতর রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে।

 

এবিষয়ে পাবনা কমিউনিটি হাসপাতালের ইনচার্জ ডা. তৌকির হাসান বলেন, এই হাসপাতালটি ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের মাধ্যমে পরিচালিত। ২০১৮ সালে ১০০ শয্যা নিয়ে ২৫০ শয্যার এই হাসপাতালটি কার্যক্রম শুরু করে। বর্তমান করেনা মহামারীর এই সংকট মোকাবেলার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখানে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে।

 

নতুন সময়/ টিআই

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au