বিনোদন

নেহার প্রস্তাবে সরাসরি ‘না’ করলেন অভিষেক

  • 2:08 pm - September 13, 2020

নতুন সময় ডেস্ক : অভিনেত্রী নেহা ধুপিয়ার প্রস্তাব সোশ্যাল মিডিয়াতেই সরাসরি না করে দিলেন অভিষেক বচ্চন। প্রকাশ্যেই জানিয়ে দিলেন নেহার টক-শো’তে আসবেন না তিনি। নেহা অনুরোধ করলে অভিষেকের সরাসরি উত্তর, “আমায় রেহাই দাও”। নেহার শোয়ে অংশ নিতে এত অনীহা কেন জুনিয়র বচ্চনের?

শনিবার এক টুইটার ইউজার নেহাকে টুইটে অনুরোধ করেন, নেহা যে কোনও মূল্যেই যেন অভিষেককে তার টক-শো ‘নো ফিল্টার নেহা’-তে নিয়ে আসেন। ওই ব্যক্তি লেখেন, অভিষেকের মতো বুদ্ধিমান এবং একই সঙ্গে রসিক স্টারের সংখ্যা খুবই কম। এর পরেই অভিষেককে ট্যাগ করে নেহা পাল্টা লেখেন, “এর চেয়ে ভাল আর কী-বা হতে পারে? এর আগে অনেক বার ব্যক্তিগত ভাবে তোমায় আমন্ত্রণ জানিয়েছি, এখন সবার সামনে তোমাকে আবার আমার শো-তে আসার অনুরোধ করছি।”

কিন্তু অভিষেকের মন গলেনি মোটেই। রাখঢাক না করেই তিনি লেখেন, “হাস্যরস, বুদ্ধিমত্তা এবং লাগামহীন আলোচনা (নো ফিল্টার) দু’টোই ভিন্ন জিনিস। আমায় রেহাই দাও নেহা”। অভিষেকের এই রকম জবাব বোধহয় আশা করেননি নেহা। তাই তিনি চুপ থাকলেও মুখ খুলেছেন তার স্বামী অঙ্গদ। অভিষেকের ওই জবাবের পাল্টা হাসির ইমোজি দিয়ে অঙ্গদ বুঝিয়ে দিয়েছেন অভিষেকের এই প্রত্যাখ্যানে তিনি রেগে যাননি, বরং বেশ মজাই পেয়েছেন।

কিন্তু কেন ‘নো ফিল্টার নেহা’ নিয়ে এত ভয় অভিষেকের? নামেই লুকিয়ে রয়েছে রহস্য। এই শোয়ে আমন্ত্রিত অতিথিদের এমন এমন প্রশ্ন করেন নেহা যা একেবারেই ব্যক্তিগত, লাগামহীন। নেহা ইন্ডাস্ট্রির অংশ, তাই তার কাছে নানা অজানা ব্যক্তিগত কথা বলে ফেলেন সেলেবরা। অনেকটা ওই ‘কফি উইথ করণ’-এর মতো। এই শোতে এর আগে দেখা গিয়েছে শাহিদ কাপূর, করিনা কাপূর-সহ একগুচ্ছ বলিসেলেবদের। বলিউডে বেশ কয়েক মাস ধরে এমনিতেই নেপোটিজম-ফেভারিটিজম নিয়ে যে বিতর্কের ঢেউ উঠেছে তা থেকে বাঁচতেই কি এই শো এড়িয়ে গেলেন অভিষেক? পাছে কী না কী বলে ফেলেন বেকায়দায়? সমালোচনায় জড়াতে কে-ই বা চায়?

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au