বিনোদন

নাম নিয়ে বিভ্রান্তি, সুস্থ আছেন হিরো আলম

  • 1:48 pm - September 13, 2020

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের শান্তিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন মারা গেছেন। এতে ‘হিরো আলম’ নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় নামের কারণে অনেকেই মনে করেছিলেন আহত ব্যক্তি সোশ্যাল মিডিয়া থেকে জনপ্রিয় হয়ে ওঠা আশরাফুল আলম ওরফে হিরো আলম, কিন্তু না এটা নামের বিভ্রান্তি মাত্র।

এ ব্যাপারে হিরো আলম বাংলাদেশ প্রতিদিনকে জানান, নেত্রকোনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ‘হিরো আলম’ আমি নই। আমিতো এই মুহূর্তে ঢাকার কাকরাইলে এবং সুস্থ আছি।

আমার ‘সাহসী হিরো আলম’ নামের যে ছবিটির কাজ শেষ করেছি এখন সেটা নিয়ে ব্যস্ত আছি। ওই দুর্ঘটনায় আহত ব্যক্তির সাথে আমার নামের মিল থাকায় বিভ্রান্তি ছড়িয়েছে। উল্লেখ্য, নেত্রকোনায় নিহত সুজন একটি বিয়ের বরযাত্রী হিসেবে দুর্গাপুর থেকে জারিয়ার উদ্দ্যেশে রওনা করেছিলেন।

সুজনের মোটরসাইকেলে আরো দুইজন যাত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সুজন তার মোটরসাইকেলে করে আরো দু’জনসহ একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

এসময় দুর্গাপুরের শান্তিপুর কালামার্কেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সুজনের মোটরসাইকেলটি ‘হিরো আলম’ নামের ওই ব্যক্তির মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে দু’টি মোটরসাইকেলই রাস্তার পাশে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই সুজন মারা যান। এতে হিরো আলম নামের মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au