জাতীয়

করোনায় কর্মহীন প্রবাসীদের পাশে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দার গার্ডিয়ান ফোরাম

  • 10:10 am - May 02, 2020
করোনায় কর্মহীন প্রবাসীদের পাশে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দার গার্ডিয়ান ফোরাম

সৌদি আরব প্রতিনিধি: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে দীর্ঘদিন লকডাউন ও কারফিউ জারি থাকায় কর্মহীন অসহায় ও গৃহবন্দী হয়ে পড়েছে অনেক প্রবাসী বাংলাদেশি।

অসহায় এই ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সাহায্যে এগিয়ে এসেছেন জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ান ফোরাম। গার্ডিয়ান ফোরামের সভাপতি মঈন চৌধুরী নেতৃত্বে প্রবাসী ও পরিবার নিয়ে বসবাসরত পরিবার গুলোর মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে উপহার হিসেবে খাদ্য ও ইফতার সামগ্রী ও বিতরন করা হয়েছে ।

এই সময় উপস্থিত ছিলেন সংগঠন এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস, সাধারন সম্পাদক হাবিব পাটোয়ারী, আতাউর রহমান মুকুল, মাহবুব আলম, মোহাম্মদ ইদ্রিস, মোক্তার হোসেন, কমর উদ্দিন, নূর মোহাম্মদ নূর, মোরশেদ, রায়ান উদ্দিন, মকবুল হোসেন, মোস্তফা কামাল, করম উদ্দিন মোহাম্মদ ফারুক, জাহাঙ্গীর, মোহাম্মদ দেলোয়ার মোহাম্মদ নাঈম উদ্দিন, সাখাওয়াত, আবু তাহের ও জাহাঙ্গীর বাচ্চু প্রমূখ।

সংগঠনের সভাপতি মঈন চৌধুরী বলেন, সৌদি আরব বর্তমানে অনেকেই প্রবাসী বাংলাদেশি পরিবার নিয়ে দেশটিতে অবস্থান করছে, এই পরিস্থিতিতে অনেক পরিবারের সমস্যা কথা কাউকে বলতে পারছে না, আমরা এই সমস্ত প্রবাসী পরিবার ও প্রবাসীদের খুঁজে বের করে তাদের পরিচয় গোপন রেখে রমজান উপলক্ষে সামান্য কিছু খাদ্য সামগ্রী উপহার হিসেবে দিয়ে আসছি এবং এই প্রক্রিয়াটি চলমান থাকবেও বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ান ফোরামের অভিভাবকগন এগিয়ে এসেছে তার জন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা চাহিদা অনুযায়ী শতভাগ দিতে পারব না জানি তন্মধ্যে চাহিদা অনুযায়ী সহযোগিতা করতে চেষ্টা করেছি প্রবাসীদের কিছুটা হলেও চাহিদা পূরণ করতে হলে বাংলাদেশের সরকারের পপাশাপাশি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী ও সচ্ছল ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

নাম না প্রকাশ করা এক প্রবাসী বলেন, সৌদি আরবে লকডাউন ও কারফিউ জারির পর থেকে অনেক কষ্টে পরিবার নিয়ে জীবন-যাপন করছি, লজ্জায় কাউকে বলতে পারছিলাম না কিন্তু গার্ডিয়ান ফোরাম খবর নিয়ে আমাদের পাশে দাঁড়াতে এগিয়ে আসায় কষ্টের মাঝে কিছুটা হলেও তৃপ্তি যোগাবে। আমি গার্ডিয়ান ফোরামের সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত দেশটিতে এই পযন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২৪০৯৭জন। মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছেন ১৬৯জনে। অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৫৫৫ জন। খবরটি নিশ্চিত করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au