খেলাধুলা

বার্সা কোচের ‘হুমকি’! পাত্তা দিচ্ছেন না মেসি

  • 6:46 am - September 11, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : ফুটবল মহলের ধারণা-নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শেষমেশ বার্সেলোনায় থেকে গিয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। অনেকে এও বলছেন, শরীরটাই যা মেসির রয়েছে বার্সায়, না হলে হৃদয়টা অন্য কোথাও। না হলে নতুন মৌসুমের জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও সভাপতি জোসেফ মারিয়া বার্তিমিউর বিপক্ষে কথা বলছেন কী করে মেসি?

মেসি সম্প্রতি বলেছেন, ‘‘আমাকে বার্সা সভাপতি বলেছিলেন এবার আমি নিজের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব, কিন্তু তিনি সেই কথা রাখেননি। আমিও চাইনি আমার এতদিনের ক্লাবকে আদালতে টেনে নিয়ে যেতে।’ এতেই বোঝা যাচ্ছে প্রায় জোর করেই তিনি থেকে গেলেন পুরনো ক্লাবে। কারণ মেসিকে ক্লাব ছাড়তে হলে বার্সেলোনাকে দিতে হতো ৭০০ মিলিয়ন ইউরো।

মেসি বার্সায় থেকে যাওয়ায় খুশি কোচ রোনাল্ড কোম্যান। তার প্রথমদিনের অনুশীলনে ছিলেন না মেসি। সেই সময় তিনি নিজেও সিদ্ধান্ত নিতে পারেননি এ মৌসুমে থাকবেন কিনা স্প্যানিশ এই ক্লাবটিতে। যদিও বার্সা কোচ মিডিয়াকে যা বলেছেন, তাতে উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কোনও বিষয় নেই। বরং এই অভিজ্ঞ কোচ মেসিকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন এই বলে যে, ‘দলের জন্য যে ফুটবলার নিজেকে উজার করে দেবে, তাকে রেখেই দল সাজাবেন তিনি। এই কথার অর্থ কী, সেটি বেশ ভালই বোঝা গিয়েছে।

স্প্যানিশ সংবাদপত্র ‘মুন্দো ডিপর্তিভো’র লিখেছে, মেসিকে পেয়ে যে খুশি হয়েছেন সেটি জানিয়ে দিতে ভোলেননি বার্সার নয়া কোচ। সেইসঙ্গে কৌশলে যোগ করে দিয়েছেন, ক্লাবে শুধু প্রতিজ্ঞাবদ্ধ খেলোয়াড়দেরই দরকার। কোম্যানের কথায় তেমন প্রতিক্রিয়া দেখাননি মেসি। তিনি শুধু জানিয়ে রেখেছেন, আমি পেশাদার, তাই চলতি মৌসুমেও নিজের সবটুকু ঢেলে দিতে দৃঢ়প্রতিজ্ঞ ও প্রতিশ্রুতিবদ্ধ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au