বিনোদন

ড্রাগ কেলেঙ্কারিতে ২৫ তারকার নাম ফাঁস করলেন রিয়া

  • 7:24 am - September 10, 2020

নতুন সময় ডেস্ক : রিয়া চক্রবর্তী গ্রেফতার হওয়ার পর শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। তার ভাই সৌভিক চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি জিজ্ঞাসাবাদ চলাকালীন বলিউডের বহু তারকাদের নাম নিয়েছেন রিয়া ও সৌভিক। বলিউডের বহু অভিনেতা, পরিচালক ও প্রযোজক এই মাদক চক্রের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন রিয়া।

এমনকি সম্প্রতি হওয়া বেশকিছু বলিউডের পার্টিতে মাদকের যোগান রাখা হয় বলেও তিনি জানিয়েছেন। প্রায় ২৫ জন বলিউড তারকার নাম করেছেন রিয়া এবং সৌভিক। আগামী ১০-১২ দিনের মধ্যে বলিউডের এই তারকা দের তলব করবে এনসিবি। রিয়া চক্রবর্তীর দাবি ছিল কেদারনাথ ছবির সেটে নিয়মিত গাঁজা নিতেন সুশান্ত সিং রাজপুত।

রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানসিন্দে বলেছিলেন, “সুশান্তের জীবনে রিয়া আসার অনেক আগে থেকেই তিনি মাদক নিতেন। রিয়া এমনকি এও জানতেন যে ২০১৬- ২০১৭ সালে কেদারনাথ এর শুটিং চলাকালীন তিনি নিয়মিত গাঁজা খেতেন। রিয়া তার জীবনে আসার পর তিনি মাদকাসক্ত হয়েছিলেন এমন নয়। চিকিৎসকের বারণ সত্তেও সুশান্ত মাদক নিতেন।”

সম্প্রতি রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের দিদি প্রিয়াঙ্কা সিং এবং মিতু সিং এবং দিল্লির চিকিৎসক তরুণ কুমার এর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে এফআইআর দায়ের করেছেন মুম্বাই পুলিশের কাছে। রিয়ার দাবি কোনোরকম কনসাল্ট না করে সুশান্তকে এরা ওষুধ প্রেসক্রাইব করেছিলেন।

এনসিবিকে রিয়া জানিয়েছেন সুশান্ত সিং রাজপুত নিয়মিত গাঁজা নিতেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রিয়া চক্রবর্তী তদন্তে এনসিবিকে যথেষ্ট সহযোগিতা করছেন। কিন্তু একই সঙ্গে তিনি বেশকিছু ব্যাপার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং ঘুরিয়ে উত্তর করছেন। রিয়া স্বীকার করেছেন যে তিনি বাড়িতে গাঁজার যোগান রাখতেন। সেই গাঁজা দীপেশ সাওয়ান্তকে দিয়ে আনাতেন।

প্রসঙ্গত, তিনদিন জেরার পর রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় মূল অভিযুক্ত তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে। সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।

আগেই রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের ম্যানেজার মিরান্ডা ও স্টাফ দীপেশকে গ্রেফতার করা হয়েছিল। এরপর গত তিনদিন পরপর জেরা করা হয় রিয়াকে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au