খেলাধুলা

ইউক্রেইনের বিপক্ষে বড় জয় স্পেনের

  • 7:04 pm - September 07, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক :  উয়েফা নেশন্স লিগে স্পেন, রাশিয়া, ওয়েলস গ্রীস ও ফিনল্যান্ড নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে। স্পেন ৪-০ গোলে ইউক্রেইনকে, রাশিয়া ৩-২ গোলে হাঙ্গেরীকে, ওয়েলাস ১-০ গোলে বুলগেরিয়াকে. গ্রীস ২-১ গোলে কসোবোকে আর ফিনল্যান্ড ১-০ গোলে আয়ারল্যান্ডকে হারিয়েছে। তবে, জার্মানি ও সুইজারল্যান্ডের হাই ভোল্টেজ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

প্রথম ম্যাচ জার্মানির সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে প্রত্যাশীত জয়ই পেয়েছে ফেভারিট স্পেন। সার্জিও রামোসের জোড়া গোলে ইউক্রেইনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ম্যাচের ৩ মিনিটে ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দেন রামোস। ২৯ মিনিটে নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোলটিও করেন রামোস। এর ৫ মিনিট পর আনসু ফাতি গোল করলে ৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

বিরতির পর ম্যাচের ৮৪ মিনিটে তোরেস গোল করলে ৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

অপরদিকে, প্রথম ম্যাচে জিততে পারেনি জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের দ্বিতীয় ম্যাচেও জিততে পারেনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। ১৪ মিনিটে গুনডোগানের গোলে এগিয়ে যায় জার্মানি। কিন্তু ৫৭ মিনিটে উইডমারের গোলে সমতায় ম্যাচ শেষ করে সুইজারল্যান্ড।

এদিকে দিনের অপর ম্যাচে রিমনিওস ও সিওভাসের গোলে কসোবোকে ২-১ গোলে হারিয়েছে গ্রীস। কসোবোর গোলটি করেন ব্রিশা। এছাড়া জেনসেনের গোলে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ফিনল্যান্ড। আর সার্বিয়া ও তুরস্কের ম্যাচটি গোলশূণ্য ড্র হয়েছে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au