নতুন সময়
বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যশোর- ৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনজিত কুমার রায়।
সোমবার বিকালে (৭ সেপ্টেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া নামক স্থানে সোমবার বিকেলে ট্রাক ও পাজেরো মুখোমুখি সংঘর্ষে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম (কাজল) সহ ৪ জন মারা যান।
এমপি রনজিত রায় শোকবার্তায় বলেন, প্রয়াত নাজমুল ইসলাম কাজল যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, উপজেলা আওয়ামীলীগ সদস্য ও বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। নাজমুল ইসলাম কাজলের অকাল মৃত্যুতে বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত।