রাজনীতি

এরশাদের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় পার্টির রাজনীতি প্রবেশ ঘোষণা : বিদিশা

  • 1:49 pm - September 07, 2020

রংপুর  প্রতিনিধি : প্রয়াত জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় পার্টিতে সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশের ঘোষণা দিয়েছেন তার সাবেক স্ত্রী বিদিশা।

সোমবার দুপুরে রংপুরের পল্লী নিবাস বাসভবনে এরশাদের কবর জিয়ারতের পর তিনি এ ঘোষণা দেন। এসময় তার সাথে পুত্র এরিক ছিল।

এসময় বিদিশা বলেন, আমি আমার মরহুম স্বামীর কবর জিয়ারতের মধ্যদিয়ে জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত হলাম।

জানি এজন্য আমাকে অনেক বাধা বিপত্তি পার হতে হবে। যত বাধাই আসুক না কেন মানুষের ভালোবাসা নিয়ে আমি আমার স্বামীর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাব।
তিনি আরও বলেন, এরিক একমাত্র এরশাদের উত্তরাধীকারি। এরশাদের সম্পত্তি গ্রাসের জন্য একটি গ্রুপ উঠে পড়ে লেগেছে।

তিনি বলেন, আমার স্বামী এরশাদকে দিয়ে অনেকেই মন্ত্রী এমপি হয়েছেন। কিন্তু পরবর্তীতে তারা কেউই খোঁজ রাখেননি। যারা খোঁজ রেখেছেন তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরশাদের মৃত্যুর পর মাটি দিতে আসতে আমাকে এবং পুত্র এরিককে বাধা দেয়া হয়েছে। এমনকি কবর জিয়ারত করতেও আসতে দেয়া হয়নি।
আমি সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে জাতীয় পার্টিকে এগিয়ে নিতে চাই।
এসময় এরিক বলেন, আমার মা রাজনীতি করুক এটা আমি চাই। আমার বাবা রংপুরের মাটিতে শুয়ে আছে তার জন্য এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। এরিক আরও বলেন, প্রতিনিয়ত আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। হুমকির কারণে আমি ও আমার মা সব সময় আতঙ্কে থাকি।

এদিকে হঠাৎ করে রংপুরে এরিক এরশাদকে সঙ্গে নিয়ে বিদিশার আগমনে জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে। অনেকের মাঝে জল্পনা কল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছে জাপার মূল দলে ঠাঁই পেতে বিদিশাকে বেগ পেতে হবে।

কবর জিয়ারতের পরে ছেলে এরিককে সাথে নিয়ে এরশাদের নবনির্মিত পল্লী নিবাস ভবনের উপরে যান। এসময় তাদের সাথে ছিলেন এরশাদ কল্যাণ ট্রাস্টের পরিচালনা মণ্ডলীর সদস্য এরিক এরশাদের লিগ্যাল অ্যাডভাইজার এডভোকেট কাজি রুবায়েত হাসান, বিএনএ-এর চেয়াারম্যান সেকেন্দার আলী মনি, ট্রাস্টের প্রেস সচিব ও বিদিশা এরশাদ এর একান্ত সহকারী সচিব সায়েম সাকলায়েন রাজিব প্রমুখ।

এদিকে রংপুরে বিদিশার হঠাৎ আগমন প্রসঙ্গে জাতীয় পার্টির কোন নেতাই মন্তব্য করতে রাজী হননি। সকলেই তাকিয়ে রয়েছেন কেন্দ্র থেকে নির্দেশের অপেক্ষায়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au