জাতীয়

মাস্ক ছাড়াই হাসপাতাল পরিদর্শনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

  • 10:56 am - April 29, 2020
মাস্ক ছাড়াই হাসপাতাল পরিদর্শনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক: হাসপাতাল পরিদর্শনে মাস্ক পরার বাধ্যবাধকতা থাকলেও তা অমান্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও পেন্সের দাবি, তিনি কোনও ভুল করেননি। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) মিনেসোটা অঙ্গরাজ্যের মায়ো ক্লিনিক পরিদর্শনে যান পেন্স। ওই হাসপাতালের বিধি অনুযায়ী দর্শনার্থীর মাস্ক পরার বাধ্যবাধকতা আছে। তবে পেন্স তা মানেননি। পরিদর্শনের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার ড. স্টিফেন হ্যান। তিনি অবশ্য মাস্ক পরিহিত ছিলেন।

যুক্তরাষ্ট্র সরকারের নিজস্ব করোনা-মোকাবিলা কৌশল অনুযায়ী, জনপরিসর এবং যেখানে শারীরিক দূরত্ব রক্ষা করা কঠিন; সেইসব স্থানে মাস্ক পরতে হবে। পেন্স হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের প্রধান হয়েও নিজেই সেই নির্দেশনা ভঙ্গ করলেন।

বিবিসি বলছে, ডিলিট করা এক টুইটে হাসপাতাল থেকে জানানো হয়েছে, সবার জন্য মাস্কের দরকার কি-না এই পলিসি পরখ করতেই এসেছিলেন পেন্স।

নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করলেও এখন পর্যন্ত একবারও মাস্ক পরতে দেখা যায়নি ভাইস প্রেসিডেন্ট পেন্সকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বলতে দেখা গেছে, মাস্ক পরার পরিকল্পনা নেই তার। শুরুতে সবার মাস্ক পরার নীতির বিরোধীও ছিলেন তারা।

সমালোচনার মুখে পেন্স দাবি করেছেন, মাস্ক পরার বিধি জারি করা হয়েছে, যেন করোনা আক্রান্ত কোনও ব্যক্তির থেকে অন্য কারও মধ্যে ওই ভাইরাসের সংক্রমণ না হয়। তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসায় তার মাস্ক পরার প্রয়োজন নাই।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au