গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
১৩ তম কারামুক্তি দিবস উপলক্ষে এ দোয়া আয়োজন করে গোপালগঞ্জ মুকসুদপুর বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির আহবায়ক আঃ সালাম খান, সদস্য সচিব তরিকুল ইসলাম রাজু, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বাশার টুলটু বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান মিন্টু, যুগ্ন আহবায়ক মাহফুজ হাসান, কামরুজ্জামান স্বপন, মিঠু লস্কর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক কাইউম মুন্সী, যুগ্ন আহবায়ক মোস্তফা গাজী, পৌরসভা যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন প্রমুখ।
নতুন সময়/ ইআইভি