খেলাধুলা

আইপিএলে মালিঙ্গার পরিবর্তে আম্বানিকে নিলো মুম্বাই

  • 8:06 am - September 03, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : সম্ভাবনা আগে থেকেই ছিলই। শেষ পর্যন্ত আইপিএল ২০২০ থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গা। অর্থাৎ মালিঙ্গাকে ছাড়াই আইপিএলে নামছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। মালিঙ্গার পরিবর্ত হিসেবে নীতা আম্বানির দল সই করিয়েছে অজি পেসার জেমস প্যাটিনসনকে।

ব্যক্তিগত কারণে সংযুক্ত আরব আমিরাতে এখনই যাচ্ছেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার ডানহাতি পেসার মালিঙ্গা। প্রথম দিকের কয়েকটি ম্যাচে মালিঙ্গাকে নাও পেতে পারে বলেও মুম্বাই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছিল। কিন্তু গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) পুরো টুর্নামেন্টে মালিঙ্গাকে পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

আইপিএল খেলতে কয়েক সপ্তাহ আগেই মরু শহরে পৌঁছে গেছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

ব্যক্তিগত কারণে দলের সঙ্গে আমিরাতে যেতে পারেননি মালিঙ্গা। কারণ তার বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ। আগামী দুই-এক সপ্তাহের মধ্যে বাবার অস্ত্রোপচার হতে পারে, আর সেই সময় বাবা’র পাশে থাকতে চেয়ে আইপিএল থেকেই সরে দাঁড়ালেন মালিঙ্গা।
অজি স্পিড-স্টার প্যাটিনসন চলতি সপ্তাহে আবুধাবিতে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যোগ দেবেন। ফ্র্যাঞ্জাইজির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, জেমস আমাদের পক্ষে উপযুক্ত এবং ও আমাদের হাতে থাকা পেস আক্রমণের বিকল্প হয়ে উঠবে।

বিশেষত সংযুক্ত আরব আমিরশাহীতে এই মরশুমে আমরা খেলব এমন পরিস্থিতিতে।

তবে মালিঙ্গাকে না পাওয়া তা দলের পক্ষে ক্ষতি বলেও জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, লাসিথ একজন কিংবদন্তি। দলের শক্তির একটি স্তম্ভ। আমরা এই মৌশুমে মালিঙ্গার ক্রিকেট দক্ষতা মিস করব। এই বিষয়টি অস্বীকার করার কোনও নেই। যাই হোক আমরা তাকে এই সময়ে তার পরিবারের সঙ্গে শ্রীলঙ্কায় থাকা দরকার তা পুরোপুরি বুঝতে পারছি।
এখনও পর্যন্ত ১২২টি আইপিএল ম্যাচে ১৯.৮ গড় এবং ৭.১৪ ইকোনমি রেটে ১৭০ টি উইকেট শিকার করেছেন মালিঙ্গা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লিগে তিনি এ পর্যন্ত ৬ বার চারটি এবং একবার পাঁচটি উইকেট শিকার করেছেন। আইপিএলে তার সেরা বোলিং ১৩ রানে ৫ উইকেট।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au