রাজনীতি

মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে আ. লীগ

  • 7:44 am - September 01, 2020
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে আ. লীগ

ঢাকা: করোনা সংকট সামলে সাংগঠনিক কাজে আরো গতি আনতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ। এ লক্ষ্যে প্রথমেই মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

আওয়ামী লীগ নেতারা জানান, এ কাজে সতর্ক দৃষ্টি থাকবে যাতে বিতর্কিত কোনো ব্যক্তির অনুপ্রবেশ না ঘটে।

গত বছরের ২০ ডিসেম্বর জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে নেতৃত্বে নবীন-প্রবীনের সমাবেশ ঘটিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। রেওয়াজ অনুযায়ী জাতীয় সম্মেলনের আগে জেলা, উপজেলা ও শাখা কমিটি গঠন করার কথা। কিন্তু নানা কারণে মেয়াদোত্তীর্ণ হয়েছে ৭৮টি সাংগঠনিক জেলার অধিকাংশ কমিটি।

কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে ৬টি পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা পড়েছে দপ্তরে। আর ২৯টি পুর্ণাঙ্গ কমিটি কাজ করছে সাংগঠনিক নিয়ম মেনেই। তবে মহামারি করোনা, ঘুর্ণিঝড় ও বন্যার কারণে সাংগঠনিক কার্যক্রমে ভাটা পড়ে।

সাম্প্রতিক দুর্যোগ সামলে, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে মেয়াদোর্ত্তীর্ণ বাকী কমিটিগুলোর নেতৃত্বের তালিকা জমা দেবার তাগিদ আছে কেন্দ্রের পক্ষ থেকে।

এ সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ জানান, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে যেসব জেলায় কাউন্সিল সম্পন্ন হয়েছে কিন্তু এখনও পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়নি তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি ১০ সেপ্টেম্বরের মধ্যে সব জেলার পূর্ণাঙ্গ কমিটি হাতে আসবে। এরপরে যাচাই-বাছাই করে আমাদের সভানেত্রী সাংগঠনিক নিয়ম অনুযায়ী এটা অনুমোদন দিবেন।

ইতিমধ্যেই দলঘেঁষা কিছু বিতর্কিত কিংবা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ। এ বিষয়ে দলের অবস্থান অত্যন্ত পরিস্কার, কারণ কমিটি অনৈতিক হলে ক্ষতিগ্রস্ত হবে দল। এক্ষেত্রে সতর্ক যাচাই-বাছাইয়ের পর কমিটি গঠিত হবে বলে জানান কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, যেহেতু আমরা ভোটের রাজনীতি করি সুতরাং আজকে যে বিএনপিকে ভোট দিয়েছে কালকে সে আওয়ামী লীগকে ভোট দিতেই পারে। আওয়ামী লীগের নীতি, আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে। কিন্তু সে যদি সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে কোনোক্ষতিকারক মানুষ হয়ে থাকে তার বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নেবই। তাদের ব্যাপারে নিহ্নিতকরণ কাজটি শেষ হলেই আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব।

অনুপ্রবেশের ঘটনা রোধ করে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিকে নির্বাচিত করতে কর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au