বিনোদন

সুশান্তের ‘বন্ধুর’ সঙ্গে কী সম্পর্ক কঙ্গনার

  • 5:16 pm - August 31, 2020

নতুন সময় ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একের পর এক প্রশ্ন ছুঁড়ছেন কঙ্গনা রানাউত। বলিউডের একাংশের বিরুদ্ধে তোপ দাগতে থাকেন তিনি। পাশাপাশি সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করেও ভাইরাল হতে শুরু করেছে কঙ্গনার একাধিক পোস্ট। মহেশ ভাট থেকে করণ জোহর কিংবা আলিয়া ভাটদের বিরুদ্ধে একাধিকবার তোপ দাগতেও দেখা গিয়েছে কঙ্গনাকে।

বলিউডে স্বজনপোষণকে চালিয়ে যাওয়ার অভিযোগ করে চাপড়া, জোহর এবং ভাট ক্যাম্পের বিরুদ্ধে সরব হয়েছেন এই অভিনেত্রী। এমনকী বলিউড তারকাদের একাংশ মাদকে অভ্যস্ত বলেও আক্রমণ করেন মনিকর্ণিকা অভিনেত্রী। বলিউডে স্বচ্ছ ভারত অভিযান চালানো হোক বলে যে অভিনেত্রী বার বার সরব হয়েছেন, এবার তাঁর সঙ্গে দেখা গেল সন্দীপ সিংয়ের ছবি।

সুশান্তের মৃত্যুর পর থেকে ক্রমাগত খবরের শিরোনামে রয়েছেন প্রয়াত অভিনেতার বন্ধু বলে দাবি করা প্রযোজক সন্দীপ সিং। সুশান্ত-অঙ্কিতার সঙ্গেও সন্দীপ সিংয়ের একাধিক ছবি দেখা যায়। এমনকী, সুশান্তের মৃত্যুর পর তাঁর পাটনার বাড়িতে যান বলিউডের এই প্রযোজক। যার বিরুদ্ধে ওই সময সরব হন সুশান্তের পরিবারের সদস্যরা। সুশান্তের বন্ধু হিসেবে তাঁরা সন্দীপ সিংকে চেনেন না বলেও বার বার দাবি করেন।

এসবের সঙ্গেই ফের উঠে আসে, সুশান্তের মৃত্যুর দিন অর্থাত ১৪ জুন তাঁর মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে কুপার হাসপাতালে হাজির হন সন্দীপ, সেই ছবি। এমনকী, সুশান্তের বন্ধু বলে দাবি করা সন্দীপ সিংই সিবিআই তদন্তের বিরোধিতাও নাকি করেন। এমন দাবিও উঠে আসতে শুরু করে। সম্প্রতি দিল্লি থেকে মুম্বাইতে ফেরত আসতে দেখা যায় সন্দীপকে। বলিউডের এই প্রযোজক দিল্লিতে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে তোলা হয় প্রশ্ন। সবকিছু মিলিয়ে সিবিআইয়ের নজরে রয়েছেন সুশান্তের বন্ধু বলে দাবি করা এই প্রযোজক।

এবার সেই সন্দীপ সিংয়ের সঙ্গেই কঙ্গনা রানাউত এবং তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের ছবি ভাইরাল হতে দেখা যায়। যেখানে কঙ্গনা এং রঙ্গোলির সঙ্গে হাসি মুখে পোজ দিতে দেখা যায় সন্দীপকে। কঙ্গনার সঙ্গে ‘মাদক চক্রে জড়িত’ সন্দীপ সিংয়ের যোগ কীভাবে হয়েছে, সেই উত্তর অভিনেত্রী দিন বলে দাবি করতে শুরু করেন অনেকে। কঙ্গনা এবং সন্দীপের মধ্যে কীসের সম্পর্ক বলেও প্রশ্ন করেন অনেকে। যদিও কঙ্গনাকে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করতে দেখা যায়নি এখনও পর্যন্ত।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au