খেলাধুলা

ধরা খেল বার্সা, ফ্রিতেই দল ছাড়তে পারবেন মেসি

  • 12:30 pm - August 30, 2020

নতুন সময় ডেস্ক : সরাসরি আলাপ-সালাপ হচ্ছে না বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ ও লিওনেল মেসির। তাদের মনোভাব পরোক্ষভাবে সংবাদ মাধ্যম মারফতে জানা যাচ্ছে। দুই পক্ষের টুকটাক আলাপ হচ্ছে বুরোফ্যাক্সের মাধ্যমে। মেসি যেমন ফ্যাক্স করে জানিয়েছেন, বার্সা ছাড়বেন। বার্সা তেমনি জানিয়ে দিয়েছে, চুক্তি থাকায় তাকে অনুশীলন করতে হবে।

বার্সা আরও কড়া বার্তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সংবাদ মাধ্যম স্পোর্তোর দাবি, বুরোফ্যাক্সে মেসি ও তার আইনজীবীদের বার্সা জনাতে চেয়েছিল, করোনা পরীক্ষা দিয়ে মেসি কে অনুশীলনে আসতেই হবে।
দুই পক্ষ যখন শক্ত অবস্থান নিচ্ছে। তখনই বিস্ফোরণ ঘটিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম কাদেনা সেরে। তারা দাবি করেছে, মেসির চুক্তিতে রিলিজ ক্লজের কোন শর্তই নেই। শর্ত যেটা ছিল চলতি মৌসুম শেষেই তা শেষ হয়ে গেছে। এখন তাই ফ্রিতে ক্লাব ছাড়তে পারবেন মেসি।

স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক গুইলেম ব্লাগিউ বার্সা টিভিতে বিষয়টির ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, আসলে শেষ বছরের চুক্তিতে রিলিজ ক্লজের কোন শর্তই নেই। মেসি তাই বার্সায় (রোববার) করোনা পরীক্ষা দিতে যাবেন না। বার্সার সঙ্গে মেসির চুক্তিতে আছে, শেষ মৌসুমে তিনি ক্লাব ছাড়তে পারবেন। যদি মনে করেন ফুটবলকে বিদায়ও বলতে পারবেন। এমনকি জাভি, ইনিয়েস্তা ও পুয়োলরা যখন শেষবার ক্লাবের সঙ্গে চুক্তি করেছিলেন, তাদের চুক্তিতেও একই শর্ত ছিল।
ওই সাংবাদিক চুক্তির ওই শর্তের ব্যাখ্যায় জানান, মেসিদের মতো ফুটবলাররা ক্লাব ছাড়বেন না এটাই ধরে নেওয়া হয়। সেজন্য তাদের ক্লাব ছাড়ার ওই স্বাধীনতা দেওয়া হয়। কারণ তারা তাদের ভবিষ্যত ঠিক করার ওই সম্মানটা অর্জন করেছেন। যখনই মনে হবে, ফুটবল থেকে অবসর ঘোষণা করার স্বাধীনতা তাদের আছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au