খেলাধুলা

পাঁচ মাস পর মুক্ত হলেন রোনালদিনহো

  • 7:37 am - August 25, 2020

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহোকে দীর্ঘ পাঁচ মাস পর মুক্তি দিলেন প্যারাগুয়ের আদালত। অবৈধ পাসপোর্ট রাখার দায়ে প্যারাগুয়ের পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি।

সোমবার তাকে মুক্তির নির্দেশ দেওয়া হয়। বার্সেলোনা কিংবদন্তি রোনালদিনহোর পাশাপাশি তার ভাইকেও রবের্তো দে অ্যাসিস মোরেইরাকেও মুক্তি দেওয়ার নির্দেশ দেন বিচারক গুস্তাভো আমারিলা। তার বিরুদ্ধেও অবৈধ পাসপোর্ট রাখার অভিযোগ আনা হয়েছিল।

সাধারণত প্রতিবেশী দেশ ব্রাজিলের কেউ প্যারাগুয়েতে প্রবেশ করলে পাসপোর্টের দরকার হয় না। তা জেনেও নিজের ম্যানেজার ভাইয়ের সঙ্গে জাল পাসপোর্ট নিয়ে গত ৪ মার্চ প্যারাগুয়েতে প্রবেশ করেন ৪০ বছর বয়সী রোনালদিনহো।

শুরুতে তাদের গ্রেফতার করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা পর্যন্ত আসুনসিওনের একটি হোটেলেই অবস্থান করতে বলা হয় তাদেরকে। দুই দিন পর রোনালদিনহো ও তার ভাইকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়।

এক মাস জেলে থাকার পর বেশ কয়েকবার আপিল করলে আদালত রোনালদিনহো ও তার ভাইকে ‘হাউস অ্যারেস্টে’ পাঠায় আদালত। সোমবার তাদের মুক্তি দেওয়ার রায় আসল। রায়ে বিচারক বলেন, কোনও দেশে রোনালদিনহোকে ভ্রমণে যেতে আর কোনও বাধা নেই। তবে তার স্থায়ী ঠিকানা পরিবর্তন করলে আমাদের জানাতে হবে।

মুক্তি পেতে রোনালদিনহো ও তার ভাই সব শর্ত পূরণ করেছে বলেও উল্লেখ করেন আদালত। জরিমানা হিসেবে ৯০ হাজার ডলার; আর তার ভাই জরিমানা দেন ১ লাখ ১০ হাজার ডলার। সূত্র: ইএসপিএন

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au