বিনোদন

বনলতা সেন রূপে মিথিলার অবতার

  • 8:38 am - August 24, 2020

‘সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন/ থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ’ জীবনানন্দ দাশের এই কবিতার বনলতা সেন হয়েই যেন ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

মিথিলার স্বামীর ঘর ওপার বাংলায়। চলমান করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ঢাকায় ‘আটকা’ পড়েছিলেন তিনি। এরইমধ্যে মেয়ে আইরা তাহরিম খানকে সাথে নিয়ে বিশেষ ব্যবস্থায় সড়ক পথে কলকাতায় গিয়েছেন মিথিলা। মিথিলাকে নিতে স্বামী সৃজিত মুখার্জি বেনাপোল স্থলবন্দরের ওপারে ভারতীয় সীমান্ত পেট্রাপোলে চলে আসেন। বলা যায় দীর্ঘদিনের পর এই মিলন মেলা। স্বাভাবিকভাবেই জীবনানন্দকে হৃদয়ে ধারণ করতে পারেন মিথিলা, বলতেই পারেন— সব পাখি ঘরে আসে— সব নদী—  আর সঙ্গে ঘরে ফেরার ছবি। সেই বনলতার সঙ্গে একাত্ম হয়েই যেন অনিন্দ্যসুন্দর একটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন মিথিলা। আর তা মুহূর্তেই ভক্তদের মধ্যে সাড়া ফেলে।

ফেসবুকে মাত্র ৬ ঘণ্টাতেই ছবিটিতে মোট রিঅ্যাক্ট পড়েছে অন্তত ৫১ হাজার, আর কমেন্ট ৫ হাজারের বেশি। তবে স্বাভাবিকভাবেই এদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের একটি অংশ সবখানে যেমন নেতিবাচক মন্তব্য করেন, ঠিক তেমনই মিথিলার এই ছবিতেও অনেক নেতিবাচক মন্তব্য রয়েছে। শুধু শাড়ি পরে শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ আমলের কিংবা জীবনানন্দের কল্পনার অনুকরণে বনলতা রূপে তোলা এই ছবিতে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, বেশিরভাগ ফলোয়ারই ছবিটিকে পছন্দের তালিকায় নিয়েছেন।

আপাতত জানা যাচ্ছে না আসলে কেন তোলা এই ছবি। নাকি নতুন কোনো সিনেমা বা ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তার স্বামী তথা পশ্চিমবঙ্গের অন্যতম শীর্ষস্থানীয় নির্মাতা সৃজিতের হাত ধরে! অথবা নিছক সৃজিতের বনলতা সেন হয়েই যেন ধরা দিয়েছেন, ‘থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ’

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au