খেলাধুলা

নেইমার-এমবাপ্পের দাম দিয়েই কেনা যাবে পুরো বায়ার্নকে

  • 12:42 pm - August 22, 2020

নতুন সময় ডেস্ক : চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে জিতবে কোন দল, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) নাকি বায়ার্ন মিউনিখ- এ নিয়ে চলছে হিসাব-নিকাশ। শক্তির বিচারে বায়ার্ন-পিএসজি’র মাঝে তেমন পার্থক্য নেই। কিন্তু অর্থের বিচারে বায়ার্নের চেয়ে অনেক এগিয়ে পিএসজি। ফরাসি ক্লাবটি শুধু নেইমার আর কিলিয়ান এমবাপ্পেকে কিনতে যত টাকা খরচ করেছে, বায়ার্নের পুরো স্কোয়াডের দাম তার চেয়ে কম। এমন তথ্য দিয়েছে ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট।

একসঙ্গে নেইমার-এমবাপ্পের বাজারমূল্য ৩৩০.৩ মিলিয়ন পাউন্ড। ২০১৭তে বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান সুপারস্টারকে কিনতে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড খচর হয় পিএসজির। একই বছর মোনাকো থেকে ১৩০.১৩ মিলিয়ন পাউন্ডে ফরাসি ‘গোল্ডেন বয়’ এমবাপ্পেকে দলে ভেড়ায় তারা।
দেখা যাক, বায়ার্ন মিউনিখের বর্তমান দলে থাকা ফুটবলারদের কার মূল্য কত। অবাক শোনালেও অলিম্পিক লিঁওর বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামা বায়ার্ন একাদশের সবচেয়ে দামী ফুটবলার ম্যানুয়েল নয়্যার। জার্মান গোলরক্ষককে ২৭ মিলিয়ন পাউন্ডে কিনেছিল বায়ার্ন। নয়্যারের পর রয়েছেন থিয়াগো আলকানতারা। স্প্যানিয়ার্ড এই মিডফিল্ডার ২২.৫ মিলিয়ন পাউন্ডে যোগ দেন বায়ার্নে। তৃতীয় স্থানে আছেন ডিফেন্ডার জেরোম বোয়েটাং। ১২.১৫ মিলিয়ন পাউন্ডে তাকে কিনেছিল জার্মান ক্লাবটি।
প্রশ্ন জাগতে পারে রবার্ট লেভানদোস্কি, সার্জ নাব্রির মূল্য কত? ২০১৪তে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ফ্রি ট্রান্সফারে বায়ার্নে নাম লেখান পোলিশ স্ট্রাইকার লেভানদোস্কি। যদিও তখনকার সময়ে তার বাজারমূল্য ছিল ৪৪.৮৭ মিলিয়ন পাউন্ড। আর ২০১৭তে ভেরদার ব্রেমেন থেকে নাব্রিকে দলে ভেড়াতে বায়ার্নের খরচ হয় ৭.৫ মিলিয়ন পাউন্ড।
লেভানদোস্কি ছাড়াও ফ্রি ট্রান্সফারে বায়ার্নে এসেছিলেন টমাস মুলার ও লিওন গোরেৎসকা। ডেভিড আলাবার মূল্য ছিল মাত্র ১ লাখ ৩৫ হাজার পাউন্ড, জশুয়া কিমিক ৭.৬৫ মিলিয়ন পাউন্ড, আলফোন্সো ডেভিস ৯ মিলিয়ন ও ইভান পেরিসিচের লোন ফি সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড। সবমিলিয়ে লিঁওর বিপক্ষে খেলা বায়ার্নের শুরুর একাদশের মূল্য ৯০ মিলিয়ন পাউন্ড। আর ওই ম্যাচে বেঞ্চে থাকা ফুটবলারদের মধ্যে জাভি মার্টিনেজ ৩৬ মিলিয়ন, কোরেন্তিন তোলিসো ৩৭ মিলিয়ন ও বেঞ্জামিন পাভারের মূল্য ৩১ মিলিয়ন পাউন্ড। লুকাস হার্নান্দেজকে কেনা হয়েছিল ৭২ মিলিয়ন পাউন্ডে। মজার ব্যাপার হলো বায়ার্ন স্কোয়াডের সবচেয়ে দামী খেলোয়াড় ফিলিপে কুটিনহো মূলত বার্সেলোনার ফুটবলার। ২০১৮তে লিভারপুল থেকে ১৬০ মিলিয়ন ইউরোতে এই ব্রাজিলিয়ানকে কিনে নেয় বার্সা। কিন্তু গত আগস্টে কুটিনহোকে বায়ার্নে ধারে খেলতে পাঠিয়ে দেয় কাতালান ক্লাবটি।
কুটিনহো-হার্নান্দেজদের সঙ্গে স্কোয়াডের বাকি ফুটবলারের ট্রান্সফার ফি যোগ করলে হয় ৩২৪.২১ মিলিয়ন পাউন্ড। এরপরও নেইমার-এমবাপ্পের ট্রান্সফার ফি থেকে ৬.০৯ মিলিয়ন পাউন্ড ঘাটতি থেকে যায়।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au