বিনোদন

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন আজ

  • 8:18 am - August 22, 2020

নতুন সময় ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন আজ। ১৯৭০ সালের ২২ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। তার অভিনয় দক্ষতা জন্ম নেয় সেই স্কুল থিয়েটার থেকে। নিত্য নতুন চরিত্রে অভিনয় করে জয় করছেন মানুষের হৃদয়। তিনি শুধু অভিনেতা নন, তিনি একজন কবি, চিত্রনাট্যকার ও গীতিকার। মোশারফ করিমের পৈত্রিক বাড়ি বরিশালে। স্কুলে পড়ার সময়ে অভিনয় চর্চা শুরু।

১৯৮৬ সালে ঢাকার অন্যতম নাট্যসংগঠন ‘নাট্যকেন্দ্র’-এ যুক্ত হন অভিনয়ের টানে। দলটির ‘বিচ্ছু’ ও ‘প্রতিসরণ’ নাটকে অভিনয় করেন। বর্তমানেও এ দলটির সদস্য হিসেবে যুক্ত আছেন। ১৯৯৯ সালে ‘অতিথি’ শিরোনামের একটি নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে পা রাখেন মোশারফ। পরবর্তীতে বেশকিছু নাটকে অভিনয় করলেও জনপ্রিয়তা পান ২০০৪ সালে ‘ক্যারাম’ নামের একটি টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ধারবাহিক নাটক ‘৪২০’, চলচ্চিত্র ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’ মোশাররফ করিমকে জনপ্রিয়তার অনন্য জায়গায় নিয়ে যায়। এছাড়া সাম্প্রতিক সময়ে সাগর জাহানের ‘সিকান্দার বক্স’ নাটকে মোশারফ করিমের অভিনয় ঈর্ষনীয় প্রশংসা কুড়ায়। এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় ৮০০’র বেশি নাটকে অভিনয় করেছেন মোশারফ করিম।

তার আলোচিত নাটকের মধ্যে রয়েছে- জিম্মি, দুই রুস্তম, আন্তনগর, ফ্লেক্সিলোড, কিংকর্তব্যবিমূঢ়, আউট অব নেটওয়ার্ক, সাদা গোলাপ, ৪২০, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধান চাই, ঠুয়া, লস, সিটি লাইফ, বিহাইন্ড দ্য সিন, তালা, শূন্য পিক পকেট, ফাউল, জাঁতাকল, হ্যালো, সাকিন সারিসুরি, তোমার দোয়ায় ভালো আছি মা, এফএনএফ, মাইক, দেনমোহর, ভালোবাসার উল্টো পিঠ, বিহাইন্ড দ্য ট্র‍্যাপ, জিম্মি, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কাঁটা, জিম্মি, উচ্চ মাধ্যমিক সমাধান, আমি হিমু হতে চাই, জর্দা জামাল, সেই রকম চা খোর, হাউসফুল, খেলা, রেডিও চকলেট, তালা, চুপ! ভাই কিছু বলবে, দ্য জেন্টেলম্যান, অভিনন্দন, যমজ, দানব, যে শহরে টাকা উড়ে, বোধ ইত্যাদি।

এছাড়া মোশাররফ করিম বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার প্রথম সিনেমা ‘জয়যাত্রা’। এর পর করেছেন রূপকথার গল্প, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, অজ্ঞাতনামা, প্রজাপতি, কমলা রকেট ও হালদা। মোশাররফ করিম ২০০৪ সালের ৭ অক্টোবর রোবেনা রেজা জুঁইকে বিয়ে করেন। জুঁইও নাট্য অভিনয়শিল্পী। তাদের একমাত্র সন্তান রোবেন রায়ান করিম। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ বেশ কয়েকবার ‘মেরিল প্রথম আলো’ পুরস্কারসহ দেশ-বিদেশে বহু পুরস্কার জিতেছেন গুনি এই অভিনেতা।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au