খেলাধুলা

রশিদের নতুন ইতিহাস টি-টোয়েন্টি ক্রিকেটে

  • 8:00 am - August 22, 2020

নতুন সময় ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমান সময়ে অন্যতম সেরা স্পিনার রশিদ খান। করোনা বিরতিও তার ঘূর্ণিকে দমাতে পারেনি। বরং কয়েক মাস পর ক্রিকেটে ফিরেই দুটি অসাধারণ রেকর্ডে নাম লেখালেন এই আফগান স্পিনার।

বৃহস্পতিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া জুকসের স্বদেশী অলরাউন্ডার মোহাম্মদ নবীকে আউট করে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে দ্রুততম সময়ে ৩০০ উইকেটের রেকর্ড গড়েছেন রশিদ খান।

রশিদ খানের রেকর্ড গড়ার ম্যাচটি অবশ্য জিততে পারেনি তার দল বার্বাডোজ ট্রাইডেন্ট। আসরের পঞ্চম ম্যাচটি বৃষ্টি আইনে ৭ উইকেটে জিতে নিয়েছে সেন্ট লুসিয়া জুকস। শুরুতে ব্যাট করে ট্রাইডেন্ট ৭ উইকেটে ১৩১ রান তুলেছিল। কিন্তু বৃষ্টির কারণে সেন্ট লুসিয়া জুকসের সামনে লক্ষ্য কমে দাঁড়ায় ৫ ওভারে ৪৭ রান। জবাব দিতে নেমে রাখিম কর্নওয়েল, আন্দ্রে ফ্লেচার এবং মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ে ৪.১ ওভারেই জিতে যায় সেন্ট লুসিয়া জুকস।

ম্যাচ হালেও মাত্র ২১ বছর ৩৩৫ দিন বয়সী রশিদ এদিন টি-টোয়েন্টিতে নিজের ৩০০তম উইকেটের দেখা পেয়েছেন। এই রেকর্ড তিনি গড়েছেন সবচেয়ে দ্রুততম সময়ে। টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের দেখা পেতে তিনি খেলেছেন ২১৩ ম্যাচ। এত কম ম্যাচে ৩০০ উইকেট প্রাপ্তির কীর্তি নেই আর কোনো বোলারের।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au