খেলাধুলা

বার্সাকে ফের শীর্ষে ফেরানোর প্রতিশ্রুতি কোম্যানের

  • 6:12 am - August 21, 2020

নতুন সময় ডেস্ক : বার্সেলোনাকে ফের শীর্ষ পর্যায়ের লড়াইয়ে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত কোচ রোনাল্ড কোম্যান। বুধবার (১৯ আগস্ট) দুই বছরের চুক্তিতে আনুষ্ঠানিকভাবে বার্সার কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এই ডাচ নাগরিক।

ক্যাম্প ন্যু’তে দেয়া এক বিবৃতিতে কোম্যান বলেছেন, ‘এটা সত্যিই আনন্দের একটি দিন। সবাই জানে বার্সা আমার কাছে কী। এটা আমার বাড়ি। এটা আমার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ এবং অবশ্যই কাজটা মোটেই সহজ নয়। আমার কাছে তারা সেরাটাই দাবী করেছে এবং আমি সেটা পছন্দ করেছি। আমার কাছে সত্যিই পুরো বিষয়টা স্বপ্নের মত এবং এই স্বপ্ন এখন সত্যি হবার পথে। আমরা সবাই মিলে বার্সাকে আবারো শীর্ষে ফিরিয়ে আনার জন্য লড়াই করবো।’

২০১৮ সাল থেকে নেদারল্যান্ড জাতীয় দলের দায়িত্বে ছিলেন ৫৭ বছর বয়সী কোম্যান। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হবার পর বরখাস্ত হওয়া কিকে সেতিয়েনের স্থলাভিষিক্ত হয়েছেন কোম্যান।  উল্লেখ্য, ১৯৪৬ সালে স্প্যানিশ কাপে সেভিয়ার কাছে ৮-০ গোলে পরাজিত হবার পর এই প্রথম বায়ার্নের কাছে ৮ গোল হজম করতে হয়েছে বার্সাকে।

রিনাস মিশেলস, ইয়োহান ক্রুইফ, লুইস ফন গাল ও ফ্রাংক রাইকার্ডের পর পঞ্চম ডাচম্যান হিসেবে বার্সেলোনার কোচের দায়িত্ব পেলেন কোম্যান। বার্সার খেলোয়াড় হিসেবে ছয় মৌসুমে কোম্যান ২৬৪টি ম্যাচ খেলে ৮৮টি গোল করেছেন। ক্রুইফের ‘ড্রিম টিম’ এর অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি। ১৯৯১-৯৪ সালের মধ্যে বার্সেলোনার হয়ে টানা চারটি লা লিগা শিরোপা জিতেছেন।

এছাড়াও ১৯৯২ সালে ইউরোপীয়ান কাপ ফাইনালে বিজয়ী দলের সদস্যও ছিলেন। ইউরোপীয়ান শীর্ষ প্রতিযোগিতায় এটাই ছিল কাতালান ক্লাবটির প্রথম সাফল্য। এদিকে, বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ বলেছেন, ‘একদিন এটাও লেখা থাকবে যে রোনাল্ড কোম্যান বার্সেলোনার কোচ ছিলেন। সেই সময়ে এসেছে।’

অন্যদিকে, নিজের পরিকল্পনা প্রসঙ্গে কোম্যান বলেন, ‘আমি চুক্তিতে স্বাক্ষর করেছি। এখন আমি বার্সেলোনার কোচ। এখন থেকেই সবাই একসঙ্গে কাজ শুরু করবো। পরিবর্তন অবশ্যই আসবে। যে দিনগুলো আমরা দেখে এসেছি তা আমি, খেলোয়াড়, পরিচালক, সমর্থক কিংবা কেউই বার্সেলোনায় দেখতে চায় না।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au