খেলাধুলা

আজই বরখাস্ত হচ্ছেন বার্সা কোচ সেতিয়েন!

  • 5:35 am - August 17, 2020

নতুন সময় ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের জেরে আজ সোমবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বার্সেলোনা ক্লাবের নির্বাহী কমিটি। এতে কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করার সিদ্ধান্ত আসতে পারে। খবর এএফপি’র। জরুরি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে স্পেনের ক্রীড়া বিষয়ক দৈনিক মুন্দো দেপোর্তিভোও।

পত্রিকাটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ নির্বাহী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। সম্ভবত সোমবারই হবে এই বৈঠক। সম্ভাব্য জরুরি বৈঠক নিয়ে একই রকম সংবাদ প্রকাশ করেছে রেডিও আরএসি ওয়ানও। কাতালান ক্লাবটির একটি বৈঠকের ব্যাপারে এএফপিকে নিশ্চিত করেছেন। তবে বৈঠকটি কখন অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। তবে রেডিও আরএসি-ওয়ান জানিয়েছে স্থানীয় সময় বেলা ১১টার দিকে বৈঠক শুরু হতে পারে।

এদিকে, কাতালান সংবাদপত্র এল এস্পোর্তিও রবিবার জানিয়েছে, সোমবার বার্সেলোনার ম্যানেজমেন্ট কমিটি বৈঠকে বসতে যাচ্ছে। তাতে কোচ সেতিয়েনকে বরখাস্ত করার সিদ্ধান্ত হতে পারে। সেই সঙ্গে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনের দিন-তারিখ নির্ধারণ করা হতে পারে। গত শুক্রবার চ্যাম্পিয়নস লিগের শেষ চারের লড়াইয়ে বায়ার্নের কাছে বার্সেলোনার ৮-২ গোলের ব্যাপারটি কেউ মেনে নিতে পারছে না। ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে এটি তাদের সবচেয়ে বড় হার।

এমন লজ্জার পর দলের ভালোর জন্য অনেক কিছুতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছিলেন বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে। খুব শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন ক্লাব সভাপতি বার্তোমেউ।

এমন লজ্জাজনক হারের পর যেকোনও কোচের গ্রহণযোগ্যতা আর থাকে না বলে নিজ সম্পর্কে মন্তব্য করে কোচ সেতিয়েন বলেছিলেন, “এমন ঘটলে একজন কোচের বিশ্বাসযোগ্যতা আর থাকে না। এটাই স্বাভাবিক। তবে এই মুহূর্তে বিষয়টা নিয়ে আমি বিরক্ত নই।”

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au