বিনোদন

ফ্ল্যাটের ইএমআই দিই আমিই, দাবি অঙ্কিতার

  • 8:42 am - August 16, 2020

রিয়া চক্রবর্তী পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র নজরে কি এ বার অঙ্কিতা লোখন্ডে? ইডি-র এক অফিসারের দাবি, তাঁরা সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বুঝতে পেরেছেন যে, অঙ্কিতার সাড়ে চার কোটি টাকার ফ্ল্যাটের বিপুল ইএমআই দিতেন সুশান্ত রাজপুত যা মানতে নারাজ সুশান্তের প্রাক্তন বান্ধবী। অঙ্কিতা আজ নিজের ব্যাঙ্ক আ্যাকাউন্টের তথ্য দিয়ে দাবি করেন, সুশান্ত কখনওই তাঁর ফ্ল্যাটের ইএমআই দিতেন না। টাকা যেত তাঁর অ্যাকাউন্ট থেকেই।

সুশান্তের বাবা কে কে সিংহ প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ এনে এফআইআর করেছিলেন। সেই অভিযোগে কোথাও অঙ্কিতার নাম ছিল না। কিন্তু গত কাল একটি বেসরকারি খবরের চ্যানেল ইডি-র এক অফিসারকে উদ্ধৃত করে জানায়, অঙ্কিতা লোখন্ডের মতো সুশান্তের অন্যান্য ঘনিষ্ঠ বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখবে ইডি। কারণ হিসেবে সেই ইডি অফিসার বলেছিলেন, অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই যেত সুশান্তের অ্যাকাউন্ট থেকেই। তাঁর আরও দাবি, যে ফ্ল্যাটে অঙ্কিতা থাকেন, সেটির রেজিস্ট্রেশনও সুশান্তের নামেই করা।

ইডি-র এই দাবি ‘আদপেই সত্যি নয়’ মন্তব্য করে আজ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অঙ্কিতা। সেখানে তিনি তাঁর ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের দলিলের ও ব্যাঙ্ক স্টেটমেন্টের ছবি দিয়েছেন। ফ্ল্যাটটি যে তাঁরই নামে এবং ইএমআইয়ের টাকা যে তাঁর অ্যাকাউন্ট থেকেই যাচ্ছে, তা বোঝাতে কিছু কিছু জায়গা হাইলাইটও করে দিয়েছেন অঙ্কিতা। ছবির সঙ্গে পোস্টে লিখেছেন, ‘‘আশাকরি, এর পরে আমাকে ঘিরে অহেতুক জল্পনা হবে না।’’ প্রসঙ্গত, অঙ্কিতা প্রথম থেকেই সুশান্তের পরিবারকে ও সিবিআই তদন্তের দাবিকে সমর্থন করে এসেছেন।

আজ সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিংহ মুম্বই পুলিশের তদন্তের স্বচ্ছতা সম্পর্কে ফের প্রশ্ন তুলে দাবি করেন, তিনি যে ময়না-তদন্ত রিপোর্ট দেখেছেন, তাতে একটা গুরুত্বপূর্ণ তথ্য নেই— মৃত্যুর সময়। বিকাশের কথায়, ‘‘মুম্বই পুলিশ অত্যন্ত দক্ষ। কিন্তু যখন কোনও মন্ত্রী তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তারা কী করে ঠিক মতো তদন্ত চালাবে!’’ তাঁর দাবি, ‘‘মৃত্যুর সময় থেকেই স্পষ্ট হয়ে যেতে পারে যে, সুশান্ত আত্মহত্যা করেছিলেন, নাকি তাঁকে খুন করা হয়েছিল। মুম্বই পুলিশ ও কুপার হাসপাতালকে (যেখানে সুশান্তের দেহের ময়না-তদন্ত হয়েছিল) এই তথ্য জানাতেই হবে।’’

আজ ক্যালিফর্নিয়া স্টেট অ্যাসেম্বলির তরফে সুশান্তকে বিশেষ সম্মান জানিয়ে একটি মানপত্র পাঠানো হয়েছে। সুশান্তের বিভিন্ন সমাজসেবামূলক কাজের উল্লেখ করা হয়েছে সেই মানপত্রে। মানপত্রটির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুশান্তের দিদি শ্বেতা সিংহ কীর্তি।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au