রাজনীতি

জনগণের পাশে না দাঁড়িয়ে উসকানি দিচ্ছে বিএনপি: খালিদ

  • 8:19 am - April 25, 2020
জনগণের পাশে না দাঁড়িয়ে উসকানি দিচ্ছে বিএনপি: খালিদ

ঢাকা: জনগণের পাশে না দাঁড়িয়ে করোনার দুঃসময়ে বিএনপি জনগণকে উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, যারা সব সময় বাংলাদেশের জনগণকে পুঁজি করে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে, কিছু কিছু জায়গায় তারা উসকানি দিচ্ছে। এদের ব্যাপারে সচেতন থাকতে হবে।’

শনিবার দুপুরে দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এদিন নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, এ দুঃসময়ে বিএনপি ত্রাণ বিতরণ করছেনা, জনগণের খোঁজও নিচ্ছেনা বরঞ্চ জনগণকে উসকানি দিচ্ছে। আমাদের কাছে খবর আছে। সুস্পষ্টভাবে বলতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন উসকানিদাতার খবর পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে। করোনা মোকাবিলায় সরকারের নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

খালিদ মাহমুদ বলেন, ত্রাণ বিতরণ ও চিকিৎসায় প্রধানমন্ত্রী যে সমন্ব করেছেন- পৃথিবীতে কেউ সেটা পারেনি। সুষ্ঠু ব্যাবস্থাপনার কারণে ইউরোপ-আমেরিকা থেকে আমাদের দেশে করোনা সংক্রমণ কম বলেও জানান নৌ প্রতিমন্ত্রী।

তিনি আরো বলেন, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর কৌশলের প্রশংসা করেছেন জাতিসংঘ, আইএমএফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সবাই। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্কভূক্ত দেশগুলোর আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের বন্ধন যখন আঞ্চলিক বন্ধনে রূপ নিচ্ছে, তখন দেশের ভেতরে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল টাস্কফোর্সের কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা অত্যন্ত ভয়ানক। আমাদের সতর্ক থাকতে হবে।

নৌ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো দেশকে একটি ছাতার নিচে নিয়ে এসেছেন। যেটা এর আগে কেউ পারে নাই। তিনি বলেন, ডাক্তার, পুলিশ, মাঠ প্রশাসন সবাই দায়িত্ব নিয়ে কাজ করছে। নির্বাচিত জনপ্রতিনিধিরা ও আওয়ামী লীগের নেতারাও কাজ করছেন।

খালিদ বলেন, প্রধানমন্ত্রী নিজেই সারাদেশের জনগণের খোঁজ নিচ্ছেন। কেউ না খেয়ে থাকবেনা, না খেয়ে কেউ অসুস্থ হয়নি। আপনাদের পরিচিত কারো খাবারের কষ্ট হলে আমাদের জানাবেন।

এদিন নৌ প্রতিমন্ত্রী নির্বাচনী এলাকার ৯টি স্পটে ৫০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এর পাশাপাশি ত্রাণ বিতরণও অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au