আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভারতের ধর্মীয় রাজনীতির ছায়া

  • 4:29 pm - August 15, 2020

নতুন সময় ডেস্ক : ডেমোক্র্যাটিক পার্টির প্রতি ভারতীয়-আমেরিকানদের চিরাচরিত আনুগত্যে যেভাবে চিড় ধরেছে, যেভাবে তারা ডোনাল্ড ট্রাম্পের ভক্ত হয়ে পড়ছেন – নভেম্বরের নির্বাচনের আগে তা নিয়ে জো বাইডেন শিবির চিন্তিত।

‘ভারত-বিরোধী’ এবং এমনকি ‘হিন্দু-বিরোধী’ বলে ভারতীয়-আমেরিকান সমাজের বিরাট একটি অংশের মধ্যে যে ইমেজ তাদের তৈরি হচ্ছে – তা ঘোচানোর চেষ্টায় নেমেছেন ডেমোক্র্যাটরা। খবর বিবিসির

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ (শনিবার) এক অনুষ্ঠানের আয়োজন করে দুই সিনিয়র উপদেষ্টাকে সাথে নিয়ে জো বাইডেন ভারতীয়-আমেরিকান ভোটারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে কথা রয়েছে।

তাছাড়া, ডেমোক্র্যাটদের অনেকে ভরসা করছেন, ভারতীয় এবং জ্যামাইকান বংশোদ্ভূত কামালা হ্যারিসকে রানিং-মেট হিসাবে বেছে নেওয়ায় ভারতীয়-আমেরিকান ভোটারদের সন্দেহ হয়ত কিছুটা ঘুচতে পারে।

মিজ হ্যারিসের মনোনয়ন নিশ্চিত করার পরদিনই আত্মপ্রকাশ করেছে ‘ইন্ডিয়ানস ফর বাইডেন (বাইডেনের পক্ষে ভারতীয়রা) ন্যাশনাল কাউন্সিল‘ নামে নূতন একটি সংগঠন।

সাংবাদিকদের কাছে এই খবর জানানোর সময় নতুন এই ক্যাম্পেইন গ্রুপের পরিচালক সঞ্জীব জোসিপুর বলেন, আমেরিকাতে ডেমোক্র্যাটরাই যে তাদের প্রকৃত মিত্র এবং ভরসা, তা ভারতীয় জনগোষ্ঠীকে বোঝাবেন তারা।

“একজন কৃষ্ণাঙ্গ এবং ইন্ডিয়ান-আমেরিকান নারীকে প্রথমবারের মত ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন দেওয়া একটি ঐতিহাসিক ঘটনা। ইন্ডিয়ান-আমেরিকান সমাজকে বোঝানো খুবই জরুরী যে এদেশে তাদের ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্বাচনের ফলাফলের ওপর।“

কামালা হ্যারিস বনাম ভারতীয় ভোট

কামালা হ্যারিসের মনোনয়নে ভারতে এবং ভারতীয়-আমেরিকানদের মধ্যে যে এক ধরণের সাড়া পড়েছে তাতে সন্দেহ নেই। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তা স্পষ্ট।

ভারতের মিডিয়াতেও বিস্তর কথাবার্তা চলছে তাকে নিয়ে। কামালা হ্যারিসের মনোনয়ন ঘোষণার দিনে ভারতের অন্যতম দৈনিক টাইমস অব ইন্ডিয়া তাদের শিরোনাম করে -‘ওয়ান অব আওয়ারস অর্থাৎ তিনি আমাদেরই একজন।’

কিন্তু প্রশ্ন হচ্ছে, ডেমোক্র্যাটদের প্রতি ভারতীয়-আমেরিকানদের আনুগত্যে যে ফাটল তৈরি হয়েছে কামালা হ্যারিসের মনোনয়নে তার কতটা সুরাহা হবে? ডোনাল্ড ট্রাম্পের প্রতি তারা যেভাবে আকৃষ্ট হয়ে পড়েছেন তা কি বদলে যাবে?

২০১৯ সালের টেক্সাসের হিউস্টনে নরেন্দ্র মোদীর সম্বর্ধনায় প্রবাসী ভারতীয়দের একাংশ

অনেক পর্যবেক্ষক সন্দিহান। তাদের কথা – যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বা নির্বাচনে এখন ভারতীয়-আমেরিকানদের বিশাল একটি অংশের সমর্থনের প্রধান নিয়ামক হয়ে দাঁড়িয়েছে ভারতের চলমান অভ্যন্তরীণ রাজনীতি।

সেখানে আংশিক ভারতীয় বংশোদ্ভূত কামালা হ্যারিসের মনোনয়ন খুব বেশি পার্থক্য তৈরি করবে না।

ভারতীয় রাজনীতি এবং হিন্দু-মুসলিম বিরোধ

ভারতে মুসলিম এবং কাশ্মীর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী বিজেপির নানা কর্মকাণ্ডে ডেমোক্র্যাটিক পার্টির বিশেষ করে দলের বামপন্থী অংশটির খোলাখুলি সমালোচনায় চটে গেছেন হিন্দু ভারতীয়-আমেরিকানদের বিরাট অংশ।

পাশাপাশি, কাশ্মীর সহ মোদী সরকারের বিভিন্ন বিতর্কিত নীতির প্রতি ডোনাল্ড ট্রাম্পের অকুণ্ঠ সমর্থন এবং সর্বশেষ চীনের সাথে চলমান সীমান্ত বিরোধে ভারতের প্রতি তার সমর্থন ভারতীয় আমেরিকানদের মধ্যে রিপাবলিকান প্রীতি দিনে দিনে বাড়ছে।

এ বছরই যুক্তরাষ্ট্রে ‘হিন্দুজ ফর ট্রাম্প‘ (ট্রাম্পের জন্য হিন্দুরা) নতুন একটি গোষ্ঠী আত্মপ্রকাশ করেছে। অতি সম্প্রতি অনলাইনে ট্রাম্পের সমর্থনে একটি ভার্চুয়াল নির্বাচনী সভার আয়োজন করে যাতে এক লাখের মত ইন্ডিয়ান-আমেরিকান যোগ দেন।

ওয়াশিংটনে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সীমা সিরোহী দিল্লি-ভিত্তিক গবেষণা সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সর্বশেষ প্রকাশিত সাময়িকীতে লিখেছেন, প্রধানত ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবে ভারতীয়-আমেরিকানরা রিপাবলিকান শিবিরে গিয়ে ভিড়তে শুরু করেছেন।

“তলে তলে ভারতীয়-আমেরিকানদের মধ্যে রিপাবলিকান দলের প্রতি সমর্থন যে বাড়ছে তা গবেষণা ডেটায় তা চেখে পড়বে না। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ, জুম মিটিং এবং মানুষের সাথে কথা বলে তা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়।“

সীমা সিরোহী বলছেন, “ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং সেখানে হিন্দু-মুসলিম বিভেদ যুক্তরাষ্ট্রের নির্বাচনে এসে পড়েছে। ট্রাম্পকে অনেকে দেখছেন ভারতের এবং হিন্দুদের ঘনিষ্ঠ বন্ধু, অন্যদিকে বাইডেন এমন সব লোকজনদের খপ্পরে পড়েছেন যারা ভারত বিরোধী।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au