খেলাধুলা

বার্সা ছাড়তে রাজি: পিকে

  • 4:19 pm - August 15, 2020

নতুন সময় ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের একমাত্র লেগে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ গোলের বিশাল ব্যবধানে হেরে ফিরেছে বার্সেলোনা। বায়ার্নের টমাস মুলার এবং ফিলিপ্পে কৌতিনহো দুজনেই জোড়া গোল করেছেন। বাকি গোল এসেছে ইভান পেরিসিচ, সার্জি জিন্যাব্রি, জশুয়া কিমিচ এবং রবার্ট লেভান্ডভস্কির পা থেকে।

অপরদিকে বার্সার হয়ে বায়ার্নের রক্ষণ ভাঙতে সক্ষম হয়েছেন একমাত্র লুইস সুয়ারেস।

বাকি গোল অদ্ভুত এক ভুল করে (বার্সার জর্দি আলবার ক্রস নিজেদের গোলরক্ষকের দিকে ঠেলে দিতে গিয়ে জালে জড়িয়ে দেন আলাবা) বার্সাকে উপহার দিয়েছেন বায়ার্নের ডিফেন্ডার ডেভিড আলাবা।
এমন বিপর্যয় পর ম্যাচ শেষে নিজেদের ওপর ক্ষোভ প্রকাশ করলেন জেরার্ড পিকে। লিসবনের এস্তাদিয়ো দা লুজে ম্যাচ শেষে ‘মোভিস্টার’কে বার্সা সেন্টার-ব্যাক বলেন, ‘একমাত্র লজ্জা শব্দটা দিয়েই এই হারকে প্রকাশ করা যায়। এটা ভয়ানক ম্যাচ ছিল।

এভাবে খেলা যায় না, আপনি ইউরোপীয় পর্যায়ে এভাবে খেলতে পারেন না। এমনটা যে এবারই প্রথম ঘটেছে তা নয়। ’
পিকে বলেন, ‘ক্লাবের এখন জরুরি ভিত্তিতে পরিবর্তন দরকার। আমি কোচ কিংবা খেলোয়াড় পাল্টানোর কথা বলছি না। আমি কারো দিকে আঙুল তুলছি না।

আমাদের সবদিক থেকেই গুণগত পরিবর্তন দরকার। এজন্য সবার আগে আমি নিজে এগিয়ে আসতে চাই। কেউ ক্লাবের জন্য অপরিহার্য নয়। যদি দলে নতুনদের প্রয়োজন হয় আমি সবার আগে চলে যাব কিংবা সরে দাঁড়াবো। ’
তবে পরিবর্তনটা ওপর থেকে নিচে পর্যন্ত হতে হবে বলে মত এই অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডারের, ‘আমরা এখন খাদের কিনারে চলে গেছি। আমার মতে এখন আমাদের অভ্যন্তরীণভাবে এই নিয়ে বসতে হবে এবং খুঁজতে হবে বার্সার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে এবং কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ’

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au