খেলাধুলা

অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিতে লাইপজিগ

  • 6:41 am - August 14, 2020

উয়েফা চ্যাম্পিয়নস লিগের লড়াই যে কতোটা কঠিন তা বোঝা যায় পিএসজিকে দিয়েই। ফরাসির এই সেরা ক্লাবটি ২৫ মৌসুম পর সেমিফাইনালের টিকিট পেয়েছে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে এবার ধরাশায়ী ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল, লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও সিরিআ চ্যাম্পিয়ন জুভেন্টাস।

এমন বাঘা বাঘা চ্যাম্পিয়নরা যেখানে ঠাঁই পায়নি সেখানে শেষ চারের টিকিট কাটল জার্মানির উঠতি ক্লাব রাসেন বলস্পোর্ট লাইপজিগ বা আরবি লাইপজিগ। ইউরোপ সেরার আসরে মাত্র দ্বিতীয়বার খেলতে নেমেই সেমিফাইনালে নাম লেখাল ক্লাবটি। অথচ ২০১৬ সালের আগে ফুটবলপ্রেমীরা লাইপজিগের নামই জানতো না সেভাবে। জার্মানির দ্বিতীয় বিভাগ ফুটবলের দল ছিল এটি। ২০০৯ সালে জন্ম নেয় ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফর্ম্যান্সের মাধ্যমে তারা দেখিয়ে দিল মাত্র চার বছরেই কতটা উন্নতি এনেছে।

বৃহস্পতিবার রাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেছে লাইপজিগ। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের স্বপ্ন দেখছে অখ্যাত এই দল। মঙ্গলবার দিবাগত রাতের ম্যাচে প্রতিপক্ষ পিএসজিকে হারালেই ফাইনাল খেলতে পারবে তারা। যদিও নেইমার-এমবাপ্পেদের হারিয়ে সেই পথ পাড়ি দেয়া দুসাধ্যই বটে।

বৃহস্পতিবার ম্যাচের ৫০ মিনিটে দানি অলমোর গোলে লিড নেয় লাইপজিগ। প্রথমার্ধে দৃঢ় রক্ষণভাগের দরুণ সমতায় ফিরতে পারেনি অ্যাটলেটিকো। ১-০ তে বিরতিতে যেতে হয়। দ্বিতিয়ার্ধে নেমে ৭১ মিনিটে স্কোর সমান করতে সক্ষম হয় অ্যাটলেটিকো। কিন্ত শেষ হাসি ফুটে লাইপজিগের সমর্থকদের মুখেই। খেলার শেষ মুহূর্তে জয়সূচক গোল করে দলকে সেমিতে তোলেন টাইলার অ্যাডামস।

চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের গ্রুপপর্বের ৬ ম্যাচে তিন জয় ও দুই ড্রতে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয় লাইপজিগ। শেষ ষোলোতে ওঠে তারা। টটেনহ্যাম হটস্পারসকে দুই লেগ মিলে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ক্লাবটি। গতকাল অ্যাটলেটিকোকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠার যোগ্যতা অর্জন করল জার্মানির স্যাক্সোনির এই ক্লাব।

তথ্যসূত্র: গোল ডট কম

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au