আন্তর্জাতিক

মোদিই ভারতের দীর্ঘমেয়াদি অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী

  • 6:18 am - August 14, 2020

নতুন রেকর্ড গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অ-কংগ্রেসি রাজনীতিবিদ হিসেবে সবচেয়ে বেশি সময় ধরে দেশটির প্রধানমন্ত্রী পদে থাকার রেকর্ড গড়লেন মোদি।

যদিও মোদির আগে প্রধানমন্ত্রী পদে বেশি সময় ধরে থাকার রেকর্ড রয়েছে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং’এর মতো তিন ভারতীয় রাজনীতিবিদের। তবে তারা প্রত্যেকেই ছিলেন কংগ্রেসের।

কিন্তু অ-কংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে এতদিন সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন অটলবিহারী বাজপেয়ী। মোট তিন দফায় প্রধানমন্ত্রীর পদে বাজপেয়ী ক্ষমতায় ছিলেন ২ হাজার ২৬৮ দিন। প্রথম মেয়াদে ১৯৯৬ সালের ১৬ মে থেকে ১৯৯৬ সালের ২৮ মে পর্যন্ত-মাত্র ১৩ দিনের প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী। দ্বিতীয় মেয়াদে ৪০৮ দিন (১৯৯৮ সালের ১৯ মার্চ থেকে ১৯৯৯ সালের ১৭ এপ্রিল)। তৃতীয় মেয়াদে ক্ষমতায় ছিলেন ১৮৪৭ দিন (১৯৯৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০০৪ সালের ২২ মে পর্যন্ত)।

গতকাল বৃহস্পতিবার বাজপেয়ীর সেই রেকর্ড ভাঙেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালের ২৬ মে প্রথম দফায় ভারতের ১৪ তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন মোদি। প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় দফায় শপথ নেন ২০১৯ সালের ৩০ মে।

যদিও মোদির আগে এই তালিকায় আছেন কংগ্রেসের তিন নেতা। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহেরু ক্ষমতায় ছিলেন ১৭ বছর। তার কন্যা ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় ছিলেন ১১ বছর। কংগ্রেস নেতা মনমোহন সিং দুই দফায় প্রধানমনত্রী ছিলেন মোট ১০ বছর।

তবে বিভিন্ন সময়ে অ-কংগ্রেসি রাজনীতিবিদ ভারতের প্রধানমন্ত্রীর মসনদে বসলেও তাদের অনেকেই পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেননি। জনতা পার্টির নেতা হিসাবে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় ছিলেন ২ বছর ৪ মাস (২৪ মার্চ ১৯৭৭ থেকে ২৮ জুলাই ১৯৭৯)। চরণ সিংহ ক্ষমতায় ছিলেন সাড়ে ৫ মাস (২৮ জুলাই ১৯৭৯ থেকে ১৪ জানুয়ারী ১৯৮০)। বিশ্বনাথ প্রতাপ সিং ক্ষমতায় ছিলেন ১১ মাস (২ ডিসেম্বর ১৯৮৯ থেকে ১০ নভেম্বর ১৯৯০ পর্যন্ত)। চন্দ্র শেখর ক্ষমতায় ছিলেন ৭ মাস (১০ নভেম্বর ১৯৯০ থেকে ২১ জুন ১৯৯১)। প্রধানমন্ত্রী হিসাবে এইচ.ডি.দেবগৌড়ার ক্ষমতায় থাকার মেয়াদ ছিল প্রায় ১১ মাস (১ জুন ১৯৯৬ থেকে ২১ এপ্রিল ১৯৯৭)। ইন্দ্রকুমার গুজরাল ক্ষমতায় ছিলেন প্রায় ১১ মাস (২১ এপ্রিল ১৯৯৭ থেকে ১৯ মার্চ ১৯৯৮)।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au