খেলাধুলা

২৫ বছর পর উয়েফা লিগের সেমিতে পিএসজি

  • 5:44 am - August 13, 2020

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ১৯৯৫ সালের পর সেমিফাইনালে উঠলো পিএসজি। ম্যাচের শেষ মুহূর্তে দুই গোল করে আটলান্টাকে ২-১ ব্যবধানে হারিয়ে ২৫ বছর পর সেমিতে ওঠা নিশ্চিত করলো প্যারিস সেইন্ট জার্মেই ক্লাবটি।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে লিসবনের স্টাডিও দ্য লুজে ম্যাচের ২৬ মিনিটে ইতালিয়ান ক্লাব আটালান্টার মারিও পাসালিক গোল করে এগিয়ে নেন দলকে। ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিলেন নেইমাররা। কিন্তু ৯০ মিনিটে মারকুইনোসের গোলে সমতায় ফেরে পিএসজি। আর যোগ করা সময়ে (৯০+৩) মিনিটে এরিক মেক্সিমের গোলে নিশ্চিত করে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। প্রথম গোলে সহায়তা করেন নেইমার, দ্বিতীয় গোলে কালিয়ান এমবাপে।

ম্যাচে চার- চারটি সুযোগ হাতছাড়া করেছেন নেইমার। তার মধ্যে সহজ এবং সেরা মিসটা করেন ম্যাচের ৪ মিনিটের মাথায়। দারুণ এক বল নিয়ে আটালান্টার বক্সে ঢুকে পড়েন তিনি। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচের ২৬ মিনিটের মাথায় এগিয়ে যায় আটলান্টা। এ সময় পাসালিকের বাঁকানো শট কেইলর নাভাসের ডান পাশ দিয়ে জালে আশ্রয় নেয়।

এই গোলের সুবাদে প্রথমার্ধেই পিএসজিকে চাপে ফেলে দেয় আটলান্টা। ওই চাপ পুরো ম্যাচে মাথায় নিয়ে খেলতে হয়েছে নেইমার-থিয়াগো সিলভাদের। ইনজুরির কারণে ম্যাচের শুরুর একাদশে ছিলেন না এমবাপ্পে। ৬১ মিনিটে বদলি হিসেবে নেমে ম্যাচে বাড়তি গতি আনেন তিনি।

মিডফিল্ডে ভেরাত্তি ও ডি মারিয়া না থাকায় বাড়তি চাপ হয়েছে পিএসজির জন্য। নেইমারকে তাই মাঝমাঠ থেকে ম্যাচ গড়ে খেলতে হয়েছে। দ্বিতীয়ার্থেও দুটি সুযোগ নষ্ট করেন নেইমার। তবে শেষ পর্যন্ত পিএসজির ত্রাতা ওই নেইমার-এমবাপ্পেই।

শেষ মুহূর্তে গিয়ে দুটি সুযোগের দুটি থেকেই গোল আদায় করে সেমিফাইনালে জায়গা করে নেয় পিএসজি। ৯০ মিনিটে নেইমারের বাড়িয়ে দেওয়া বল জালে জড়িয়ে সমতায় ফেরান মারকুইনহোস। আর যোগ করা সময়ে এমবাপের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে জয় নিশ্চিত করেন এরিক মেক্সিম।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au