রাজনীতি

সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, খাবারের হাহাকার, ছুটছে মানুষ, দেশজুড়ে দুর্ভিক্ষ: রিজভী

  • 7:57 am - April 24, 2020
দেশে করোনা সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, খাবারের হাহাকার, ছুটছে মানুষ, দেশজুড়ে দুর্ভিক্ষ: রিজভী

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে সরকার আগাম প্রস্তুতি না নেয়ায় দেশে করোনা সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘আজকে করোনার কারণে সারা দেশে খাবারের জন্য হাহাকার চলছে। কর্মহীন মানুষ খাবার খুঁজছে। তারা খাবারের জন্য ছোটাছুটি করছেন। দেশে দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে।’

রিজভী বলেন, ‘এই দুঃসময়ে বিএনপি নেতাকর্মীরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে আর সরকারি দলের মেম্বার, চেয়ারম্যানরা ত্রাণের চাল ডাল তেল চুরি করছে।’

শুক্রবার মোহাম্মদপুরে দুঃস্থ ও গরিব মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ ও রান্না করা খাবার বিতরণ করার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলামের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে বলেন, ‘আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্বে করোনা ভাইরাস বিপর্যয় নামিয়ে দিয়েছে। মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশে করোনা মোকাবিলায় যে ধরনের আগাম প্রস্তুতি নেয়া দরকার ছিলো সেটা বর্তমান সরকার করেনি। অন্যদিকে ভিয়েতনাম, ভুটানসহ অনেক দেশ আছে যারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিল বলে সেসব দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কম। ফলে বাংলাদেশে প্রস্তুতি না থাকায় করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।’

তিনি বলেন, ‘সারা দেশে কর্মহীন মানুষ খাবার পাচ্ছে না। সারা দেশে খাবারের হাহাকার চলছে। দেশে দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে। কিন্তু আমরা কি দেখছি নিম্নআয়ের মানুষ যারা দিন আনে দিন খায় তারা খাবার সংগ্রহ করতে পারছে না। তারা ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পতিত হয়েছে দেশ।’

রিজভী বলেন, ‘এই পরিস্থিতির মধ্যে সাধারণ জনগণ সরকারি ত্রাণ পাচ্ছে না। বরং ত্রাণের চাল তেল ডাল পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যানের বাড়িতে। হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে তাদের বাসায়। মহামারীর মধ্যে শুরু হয়েছে চাল ডাল চোরদের উৎসব। এটাই কি গরিব মানুষকে সহায়তা করা। এটাই কি দুর্যোগ মোকাবিলা করা?’

মহামারির মধ্যেও বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, মহিলা দল, সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু সরকারের তা সহ্য হয় না। বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এদিকে সরকারি দলের লোকেরা ত্রাণ চুরি করছে। আর বিএনপির লোকেরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে। এজন্য সরকার জুলুমের পথ বেছে নিয়েছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। তারা যতই গ্রেফতার করুক আমরা এই মহামারিতে মানুষের পাশে আছি এবং থাকবো। সামনে রমজান মাসেও গরিব মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au