ধর্ম

বাঘারপাড়ায় রাধা গৌবিন্দ মন্দিরে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা ও জন্মাষ্ঠমী উদযাপন

  • 9:53 am - August 11, 2020
বাঘারপাড়ায় রাধা গৌবিন্দ মন্দিরে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা ও জন্মাষ্ঠমী উদযাপন
অনুপম দে,বাঘারপাড়া (যশোর): সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষ্যে বাঘারপাড়ার দোহাকুলা রাধা গৌবিন্দ মন্দিরে রাধা-কৃষ্ণ বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা ও জন্মাষ্ঠমী উদযাপন করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা করোনা মহামারির জন্য সবকিছু স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পূজা-অচ্চর্নার মধ্যে এদিন সকালে বাঘারপাড়ার দোহাকুলা রাধা গৌবিন্দ মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা ও জন্মাষ্ঠমী পালন করেছে।
মঙ্গলবার (১১ আগষ্ট) সকাল থেকে মাঙ্গলিক আরতি,রাধা কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা , জীবন্যাস ও মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন, অঞ্জলী প্রদান ও গীতাপাঠ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভারম্ভ হয়। শ্রীকৃষ্ণের জন্মতিথিকে কেন্দ্র করে অন্য বছর ভক্ত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে মন্দির প্রাঙ্গণ। কিন্তু এবার সীমিত পরিসরে আয়োজন হওয়ায় মন্দিরগুলো ছিল প্রায় ভক্ত ও দর্শনার্থী শূন্য।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) শ্রীমান সতৈনচৈতন্য দাস ব্রহ্মচারী বলেন,দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগে যুগে ভগবান পৃথিবীতে অবতীর্ণ হন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।এবার করোনা মহামারির জন্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সীমিত পরিসরে উদযাপন করা হচ্ছে এবং মহামারি করোনাভাইরাস থেকে রোগমুক্তির জন্য মন্দিরে মন্দিরে প্রার্থনা করা হচ্ছে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমান সতৈনচৈতন্যদাস ব্রক্ষচারী,অধ্যক্ষ ইসকন মন্দির,ফরিদপুর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারী,অতিরিক্ত সচিব (অবঃ),মন্দির কমিটির সাধারন সম্পাদক শশাংক পাল,চিত্তরঞ্জন রায়,উত্তম কুন্ডু,রামানন্দ রায়,সুনীল রায় প্রমুখ।
উল্লেখ্য সনাতন ধর্মের উল্লেখযোগ্য প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। শাস্ত্রমতে, দ্বাপর যুগের সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তার জন্মতিথিকে জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয়। পাঁচ হাজার বছর আগে পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয় তখন সেই অশুভ শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। হিন্দু পঞ্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়।
নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি

সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯…

আজ বিজয়া দশমী, দেবী ফিরবেন কৈলাশে

শুভ বিজয়া দশমী আজ (বুধবার)। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ দিনেই দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন…

আড়াই বছর পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ

দীর্ঘ দুই বছর ৫ মাস পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ করা হয়েছে। এর ফলে এখন থেকে হজ ও ওমরাহযাত্রীরা কাবা শরিফ, হাজর আল…

দেশে ফিরেছেন ২৩৫২৬ হাজি

হজ শেষে শনিবার (২৩ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৫ হাজার ৫২৬ জন হাজি। রোববার (২৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের…

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে হজের আনুষ্ঠানিকতা শুরু

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে শুরু হয়ে গেছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র মক্কা থেকে হজযাত্রীরা যাত্রা শুরু করেছেন ঐতিহাসিক মিনায়। বুধবার তারা পবিত্র মক্কায় ক্বাবা শরীফ…

আরাফাতে এ বছর পবিত্র হজের খুতবা দেবেন শায়খ ড.আবদুল্লাহ বিন সুলাইমান

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলিত বছরে আরাফাত ময়দান ঘিরে মসজিদ নামিরা। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে আরাফাত ময়দানে পবিত্র হজের খুতবা দিবেন শায়খ…

চলতি বছরে হজ্বের খুতবার বাংলা অনুবাদ করবেন ওয়াহিদুর

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলতি বছরে পবিত্র হজ্বের খুতবার বাংলা অনুবাদক লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক কৃতি ছাত্র আ ফ ম ওয়াহিদুর রহমান।…

হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন মুশফিক

পবিত্র হজব্রত পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম। শনিবার মক্কায় পৌঁছে কাবা শরিফের সামনে দাঁড়ানো ছবি আপলোড করে সবার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au