খেলাধুলা

ফেব্রুয়ারিতে বাংলাদেশের সফর নিয়ে আশাবাদী নিউজিল্যান্ড

  • 8:26 am - August 11, 2020
ফেব্রুয়ারিতে বাংলাদেশের সফর নিয়ে আশাবাদী নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক: গত মার্চ থেকে প্রাণঘাতী করোনার কারণে মাঠের ক্রিকেটে নামতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে পরিস্থিতি উন্নতি হওয়ায় আগামী সেপ্টেম্বর-অক্টোবরে চেনা পরিবেশে ফেরার কথা-বার্তা চলছে টাইগারদের। ঐ সময় তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা। এদিকে আবার আগামী বছরের শুরুর দিকের সিরিজগুলো সময়মতো হবে কিনা, এই মুহূর্তে সেটি জোর দিয়ে বলাও কঠিন। তবে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, সামনের ঘরোয়া মৌসুমে সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ। এছাড়া পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজও নিউজিল্যান্ড সফরে আসবে বলে জানানো হয়েছে।

করোনা মহামারির মধ্যে সফরকারী দলের খেলোয়াড়দের জন্য যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা নিয়ে এখনো কাজ চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট। তাই অন্য দেশগুলো সেখানে খেলতে যেতে আগ্রহী। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের।

ডেভ হোয়াইট আত্মবিশ্বাসী, বছরের শুরুতে তাঁদের ঘরোয়া মৌসুমে কয়েকটি সিরিজ সময় মতো হয়ে যাবে। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘ফোনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আমাদের নিশ্চিত করেছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশও আসবে। ৩৭ দিনের আন্তর্জাতিক ক্রিকেট চলবে।’ সব কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত সফরসূচি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। করোনা মহামারির মধ্যে ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ড সফরে গিয়ে স্বাস্থ্যবিধি নিয়ে যেসব ব্যবস্থা পেয়েছে তেমন কিছুই আয়োজন করা হবে বলে জানিয়েছেন হোয়াইট। জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করে ম্যাচ ভেন্যুতেই খেলোয়াড়দের থাকার ও অনুশীলনের ব্যবস্থা করেছে ইংল্যান্ড।

এখন পর্যন্ত করোনা মহামারিকে খুব ভালোভাবে জয় করতে পেরেছে নিউজিল্যান্ড। তবুও বাইরের কোনো দেশ থেকে নিউজিল্যান্ড গেলে ১৪দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। নিউজিল্যান্ডের নাগরিকেরা অবশ্য স্বাভাবিক জীবনযাপনই করছেন। আগামী বছরের শুরুতে পরিস্থিতি নিশ্চয়ই খেলার আরও অনুকূলে থাকবে। তাই সফরকারী দলগুলোকে আতিথ্য দিতে তর সহছে না দেশটির ক্রিকেট বোর্ডের।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au