রাজনীতি

ময়মনসিংহের গফরগাঁও ও পাগলায় শফিউল বারী বাবুর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • 12:51 pm - August 10, 2020

গফরগাঁও: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদ্য প্রয়াত সভাপতি শফিউল বারী বাবু সহ সদ্য প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুসহ নেতৃবৃন্দ শফিউল বারী বাবুসহ সদ্য প্রয়াত বিএনপি নেতৃবৃন্দের জাতীয়তাবাদী দল ও দেশের রাজনীতিতে প্রতি তাঁদের আনুগত্য, ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। শফিউল বারী বাবুর রাজনৈতিক জীবনের উপর আলোচনায় আক্তারুজ্জামান বলেন, শফিউল বাবু ভাইয়ের মত ত্যাগী, মেধাবী, প্রজ্ঞাবান, ব্যক্তিত্ত্ববান, বিচক্ষণ সম্ভাবনায় নেতার আকস্মিক মৃত্যু দল ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, দেশের বিরাজ রাজরীতিকরণ ও গণতন্ত্রহীনতার সংকটে দেশনেত্রী বেগয খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র পূনরুদ্ধার আন্দোলনের অসম সাহসী অগ্রণী সেনানী ছিলেন শফিউল বারী বাবু।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও সততা এবং জাতীয়তাবাদী দলের আদর্শ প্রতিষ্ঠার জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি নিজের এবং পরিবারের জন্য কিছু না করে দেশ ও জনগণের জন্য অকাতরে নিজেকে বিলিয়ে দিয়ে তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন।

সমরণ সভায় বিএনপি নেতা আবু সাঈদ মাষ্টার, আব্দুল মান্নান মাস্টার, বজলুল হক, গফরগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক আতিকুল ইসলাম বাবুল, সিনিয়র যু্গ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, পাগলা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন, আবুল কালাম আজাদ, মনির মিয়া , জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক, বিএনপি নেতা হেলাল উদ্দিন, করিম সরকার, শুদ্দু মেমাবার, শামছুল আলম ফুল মিয়া, গফরগাঁও উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক লোকমান হোসেন, পাগলা থানা যুবদল নেতা ইয়াসিন খান, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাবের আল মামুন সুজন, মনিরুজ্জামান মনির, উজ্জল আহমেদ পাপ্পু, ইবনে আজাহার মাহমুদ, রতন শেখ, রিপন মিয়া, বিএনপি নেতা আমিনুল ইসলাম বাবুল, আবুল মুনসুর, যুবদল নেতা মোঃ হারুন মিয়া, হানিফ মিয়া, বুলবুল সরকার, নাইমুল ইসলাম বাদল, মোহাইমিনুল ইসলাম জনি, ইব্রাহিম খলিল, আবু সায়েম, মীর রাসেল, মনির সরকার, পৌর কৃষক দলের আহ্বায়ক রিপন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মিয়া, ছাত্রদল নেতা সুখেন আকন্দ, ওবায়দুল্লাহ, ইবনে আজাহার কল্লোল, ফরহাদ হোসেন, শামীম আজাদ, সিয়াম মন্ডল, আরিফুল ইসলাম, তানিম আহমেদ, হারুন মিয়া, ইমরান হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মরণ সভা শেষে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা, শফিউল বাবুসহ প্রয়াত জাতীয়, স্থানীয় নেতৃবৃন্দসহ করোনায় নিহতদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা, করোনা মহামারী থেকে রক্ষা, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

 

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au